Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 2nd Part
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

570197 ৮২ তাফসীরে ইব্‌ন কাছীর আবূ মালিক হইতেও বর্ণিত হইয়াছে যে, _১.%11 “11 আয়াত দ্বারা ১11১ ১৯11 মাস “আলা ইমাম আবু হানীফা (র)-এর মতে দাস হত্যার বদলে স্বাধীন হন্তাকে হত্যা করা হইবে। কারণ, সূরা মায়িদার আয়াতে এই ব্যাপকতা বিদ্যমান। সুফিয়ান ছাওরী, ইবনে আবু লায়লা, দাউদ (র) প্রমুখের অভিমতও তাই । আলী (রো), ইবৃন মাসউদ (রা), সাঈদ ইব্‌ন মুসাইয়েব (রা), ইব্রাহীম নাখঈ, কাতাদাহ ও হাকেম রে)-ও এই মতের অনুসারী । ইমাম বুখারী, আলী ইব্‌ন মাদিনী, সুফিয়ান ছাওরী ও ইব্রাহীম নাখঈ সামুরাহ হইতে বর্ণিত আল-হাসানের ব্যাপকার্থক হাদীসের আলোকে উক্ত মতই সমর্থন করেন। তাহাদের মতেও ক্রীতদাস হত্যার বদলে হস্তা মনিবকে হত্যা করা হইবে । উক্ত হাদীসে বলা হইয়াছে অর্থাৎ যদি কেহ তাহার দাসকে হত্যা করে, আমরা তাহাকে হত্যা করিব; যদি তাহার নাক কাটে, আমরা তাহার নাক কাটিব ও যদি তাহাকে খাসী করে, আমরা তাহাকে খাসী করিব । তবে “জমহুর উলামী' এই মতের বিরোধিতা করিয়াছেন। তাহারা বলেন ঃ দাসের বদলে স্বাধীনকে হত্যা করা যাইবে না। কারণ, দাস হইল পণ্যস্বরূপ। যদি কেহ ভুলক্রমে দাসকে হত্যা করে, তাহা হইলে তাহার উপর দিয়াত ওয়াজিব হয় না; বরং উহার মূল্য পরিশোধ ওয়াজিব হয়৷ তাহা ছাড়া প্রভুর হাতে দাসের হাত, পা, নাক, কান ইত্যাদির কোন ক্ষতি হইলে উহার কিসাস গ্রহণের হুকুম নাই । সুতরাং স্বেচ্ছায় দাস হত্যার ব্যাপারেও নীতি স্বভাবত-ই প্রযোজ্য হইবে। জমহুর উলামা আরও বলেন £ঃ কাফির হত্যার বদলে মুসলমান হত্যা করা যাইবে না। তাহারা ইহার সমর্থনে বুখারী শরীফের বর্ণিত আলী (রা)-এর এই হাদীস পেশ করেন যে, রাসূল (সা) বলিয়াছেন এ ১৫31০৮০4582 অর্থাৎ কোন কাফির হত্যার বদলে মুসলমান হত্যা করা যাইবে না। এই হাদীসের পরিপন্থী কোন হাদীস বর্ণিত হয় নাই এবং ইহার কেহ অন্য কোন ব্যাখ্যাও প্রদান করেন নাই। এতদসত্বেও ইমাম আবু হানীফা রেট বলেন ঃ কাফির হত্যার বদলে মুসলমান হত্যা করা যাইবে ।.কারণ, সুরা মায়িদার আয়াত ব্যাপকার্থক। আল হাসান ও আতা বলেন ঃ নারীর বদলে পুরুষ হত্যা করা যাইবে না। ইহাই তাহাদের মাজহাব আর উক্ত আয়াতই তাহাদের দলীল । জমনুর উলামা এই মতের বিরোধী । তাহারাও সূরা মায়িদার আয়াতটি দলীল হিসাবে পেশ করেন । তাহা ছাড়া এই হাদীসটি পেশ করেন ঃ রাসূল (সা) বলিয়াছেন-_ ১$। ১৮4 031455 ০০1-৭|। অর্থাৎ মুসলমানের রক্তের দাম সকলের সমান। লায়েছ বলেন £ বিশেষত যদি কোন স্বামী তাহার স্ত্রীকে হত্যা করে তাহা হইলে স্ত্রী হত্যার বদলে স্বামীকে হত্যা করা যাইবে না।

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।