Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 2nd Part
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা | ৩০৫ হারমালা ইব্‌ন ইয়াহয়া লাখমী হইতে ধারাবাহিকভাবে আবু হাতিম রাযীর (রে) পিতা ও মধ্যে বর্ণনা করেন যে, হারমালা ইব্‌ন ইয়াহয়া লাখমী বলেন ঃ শাফেঈ (র) বলিয়াছেন, আমার যে কোন উক্তির বিরুদ্ধে যদি সহীহ হাদীস পাও, তাহা হইলে নবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসই উত্তম মনে করিবে । কখনও তোমরা আমাকে ত্রন্ধভাবে অনুসরণ করিবে না। ইমাম শাফেঈ (র) হইতে আহমাদ ইব্‌ন হাম্বল (র), যাফরানী এবং রবীও অনুরূপ বর্ণনা করিয়াছেন। শাফেঈ (র) হইতে মুসা আবুল ওয়ালিদ ইব্ন আবূ জারুদ (র) বলেন ঃ যদি আমার দিকে প্রত্যাবর্তন করি। তিনি আরও বলিয়াছেন, এখন হইতে এইটি+আমার মাযহাব! ইহাই হইল ইমামগণের ইমামত ও বিশ্বস্ততার প্রতীক। উন্লেখ্য যে, প্রত্যেক ইমামেরই মানসিকতা ছিল এই ধরনের । আল্লাহ তাহাদের প্রতি রাষী থাকুন ও তাহাদিগকে রহম করুন । আমীন। তাই কাষী মাওয়াদী বলেন ঃ যদিও “আল জাদীদ' ইত্যাদিতে. ফজর নামাযকে ইমাম শাফেঈর মত বলা হইয়াছে, তথাপি মূলত ইমাম শাফেঈর মাযহাব হইল আসরের নামাযই মধ্যবর্তী নামায । কারণ, সহীহ হাদীসসমূহে ইহার সমর্থন মিলে । মুহান্দিসগণের বিশেষ একটি জামাআতেরও মাযহাব ইহা । তবে শাফেঈ মাযহাবের ফকীহগণও বলিয়াছেন যে, প্রকৃতপক্ষে ইমাম শাফেঈর মাযহাব হইল এই যে, উহা আসরের নামায । কেননা ইমাম শাফেঈর একটি মাত্র উক্তি রহিয়াছে যে, উহা হইল ফজর। ইহা ব্যতীত তাহার অন্য যে সব অনুসারী বলিয়াছেন যে, এই ব্যাপারে তাঁহার দুইটি মত রহিয়াছে, তাহাদের কথার জবাবে দীর্ঘ আলোচনার স্থান ইহা নহে। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 23 «111,539 (আর আল্লাহর সামনে একান্ত আদবের সংগে দীঁড়াও) অর্থাৎ কায়মনোবাক্যে, সবিনয়ে ও একান্ত দীনহীনভাবে আল্লাহর সামনে দাঁড়াও। এই কথা ইহা প্রমাণ করে যে, নামাযের মধ্যে কথা বলা নিষেধ । বিশেষ করিয়া নিজের স্বার্থেও কথা না বলা উচিত। এই জন্যেই হুযুর (সা) নামাযের মধ্যে ইবন মাসউদের সালামের উত্তর দেন নাই। বরং নামায শেষ করিয়া বলেন, “নামায হইল বিশেষ ও একান্ত আত্মনিমগ্রতার কাজ ।' সহীহ মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, মুআবিয়া ইব্‌ন হাকাম সালমী (রা) নামাযের মধ্যে কথা বলিলে রাসূল (সা) তাঁহাকে বলিয়াছিলেন, নামাযের মধ্যে লৌকিক কোন কথা বলিতে নাই। উহাতে কেবল জ্্ভাবীহ, তাকবীর ও আল্লাহর যিকিরই করণীয় । যায়েদ ইবন আরকাম (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আমর' শায়বানী, হারিছ ইব্‌ন - শুবাইল, ইসমাইল, ইয়াহয়া ইব্ন সাঈদ ও ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) বর্ণনা করেন যে, যায়েদ ইবৃন আরকাম (রা) বলেন ঃ লোকজন নামাযের মধ্যে তাহার অন্য সাথীর সংগে প্রয়োজনীয় কথাবার্তা সারিয়া নিত। অতঃপর ১:০৪ «11 13 এই আয়াতটি নাধিল হইলে হুযুর (সা) আমাদিগকে নামাযের মধ্যে নিশ্ুপ থাকার নির্দেশ দেন। ইসমাঈলের সূত্রে ইবৃন মাজা এবং অন্য একটি জামাআতও কাছীর (২য় খণ্ড)__-৩৯

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।