001119115 সূরা বাকারা ২৯৭ যুহরের নামায আদায় করিতেন । তাই তাহার পিছনে তখন একটি বা দুইটি সারি হইত । কেননা লোকজন তখন বিশ্রাম নিত এবং ব্যবসায় ব্যস্ত থাকিত। তদুপলক্ষে এই আয়াতটি নাধিল হয় £ 555 41 দিত ০1০201 ৪ ১৬৫19 ০,৬/। ০5 19৮৯ অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন -হয় লোক এই অভ্যাস ত্যাগ করিবে, অন্যথায় ইচ্ছা হয় তাহাদের ঘর-বাড়ি জ্বালাইয়া দিই। এই হাদীসের একজন বর্ণনাকারী যবারকানের পরিচয় হইল যে, তিনি আমর ইব্ন উমাইয়া আল যামারীর পুত্র। অথচ তাহাকে সাহাবাদের কেহুই চিনেন না। তবে ইহার পূর্ববর্তী উরওয়া' ইবৃন যুবাইর ও যুহরা-ইব্ন মা'বাদের রিওয়ায়েত দুইটি সম্পূর্ণ বিশুদ্ধ। যায়দ ইব্ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন উমর রো), সাঈদ ইব্ন মুসাইয়াব, কাতাদা.হুমাম এবং শু“বা বর্ণনা করেন যে, যায়দ ইবৃন ছাবিত রোঠ বলেন ঃ মধ্যবর্তী নামায হইল যুহরের নামায । যায়দ ইবৃন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্ন আব্বান ইব্ন উছমানের পিতা, আবদুর রহমান ইবৃন আব্বান, উমর ইব্ন সুলায়মান, শু'বা, আবু দাউদ তায়ালেসী প্রমুখ বর্ণনা করেন যে, যায়দ ইবৃন ছাবিত (রো) বলেন £ যুহর হইল মধ্যবর্তী নামায । একটি মারফৃ* হাদীসে যায়দ ইব্ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে উমর ইবৃন সুলায়মান, শু"'বা আবদুস সামাদ, যাকারিয়া ইবৃন ইয়াহিয়া ইবন আবূ যায়েদা ও ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, যায়দ ইবৃন ছাবিত (রা) বলেন, মধ্যবর্তী নামায হইল যুহরের নামায । ইব্ন উমর (রা), আবু সাঈদ (রা) ও আয়েশাও (রো) ইহা বলিয়াছেন। উরওয়া ইবৃন যুবাইর ও আবদুল্লাহ ইবৃন শাদ্দাদ ইবৃন হাদও এই ধরনের অভিমত ব্যক্ত করিয়াছেন। আবু হানীফা (র) হইতেও এইরূপ বর্ণনা করা হুইয়াছে। ইমাম তিরমিযী ও বাগবী (র) বলেন ৪ উহা হইল আসরের নামায । সুবিজ্ঞ সাহাবাগণের অধিকাংশের অভিমতও ইহা | কাযী মাওয়ারদী (র) বলেন £ জমহুর তাবিয়ীনদের অভিমতও এইরূপ । হাফিজ আবূ উমর ইব্ন আবদুল বার (র) বলেন £ অধিকাংশ হাদীসবিশারদের উক্তিও এই ধরনের । আনূ মুহাম্মদ ইবৃন আতীয়া স্বীয় তাফসীরে লিখেন £ অধিকাংশ লোকই এইমত পোষণ করেন। হাফিজ আবু মুহাম্মদ আবদুল মুমিন ইব্ন খলফ দামিয়াতী (র) স্বীয় পুস্তক ৮/4]। ৪১-০০]| ০৫০ ভে৪ 05এ। ৮৪5৫ -এ বিভিন্ন যুক্তি-দলীল ছারা প্রমাণ করিয়াছেন যে, উহা হইল আসরের নামায। উমর (রা), আলী (রা) ইবৃন মাসউদ (রা), আবূ আইউব (রা), আবদুল্লাহ ইব্ন আমর (রা), সুমরা ইব্ন জুন্দুব (রা), আবু হুরায়রা (রা), আবূ সাঈদ (রা), হাফসা (রা), উদ্মে হাবীবা , (রা), উম্মে সালমা (রা), ইবৃন উমর (রা), ইবৃন আব্বাস (রা), আয়েশা (রা) প্রমুখ হইতেও সহীহ সূত্রে এইরূপ বর্ণনা করা হইয়াছে। আর তাহাদের সূত্রে ইবুরাহীম নাখঈ, রযীন, রযীন উবাইদ ইবৃন মারিয়াম প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন । কামী মাওয়াদী রে) বলেন £ ইহাই হইল ইমাম আহমদ রে) এবং শাফেঈর (র) মাযহাব। ইমাম আবূ হানীফা (র), আবূ ইউসুফ (র) ও মুহাম্মদের মাযহাবও ইহা । ইবৃন হাবীব মালেকী (র) এইমত পসন্দ করিয়াছেন। . কাছীর (২য় খণ্ড)_-৩৮
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।