Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 2nd Part
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ২৮১ _* মুহাম্মদ ইবৃন সীরীন (র) সহ বহু আলিম এবং আহলে জাহেরদের অনেক বলেন ঃ এই [আয়াত দ্বারা বুঝা যাইতেছে যে, আযাদ এবং দাসীদের ইদ্তকাল সমান। কেননা, ইদ্দত হইল ॥ একটি হুকুম বিশেষ আর এই হুকুম সৃষ্টিগতভাবে মানুষ হিসাবে সকলের বেলায় সমানভাবে . প্রযোজ্য । সাঈদ ইব্‌ন মূসাইয়াব ও আবুল আলীয়া প্রমুখ বলেন ঃ এই ক্ষেত্রে ইদ্দতকাল দীর্ঘ রাখার রহস্য হইল এই যে, স্ত্রী যদি গর্ভবতী হয় তাহা হইলে এই দীর্ঘ চার মাসের মধ্যে উহা অবশ্যই প্রকাশিত হইবে । সহীহ্‌দ্বয়সহ বিভিন্ন হাদীস সংকলনে ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, “প্রত্যেক মানবই চল্লিশ দিন পর্যন্ত মায়ের ভ্রণে বীর্যের আকারে থাকে । তারপর জমাট রক্ত হইয়া চল্লিশ দিন থাকে । অতঃপর চন্ত্রিশ দিন পর্যন্ত মাংসপিণ্ড আকারে থাকে । অতঃপর আল্লাহ. তা“আলা ফেরেশতা পাঠাইয়া দিয়া তাহার মধ্যে আত্মা ফুঁকিয়া দেন। এই তিন চনল্লিশে মোট চার মাস হইল । আর সাবধানতার জন্য অতিরিক্ত দশদিন রাখা হইয়াছে । কেননা কখনও কখনও মাসের মধ্যে দিন কম বেশি হইয়া থাকে । আত্মা ফুঁকিয়া দিলে সন্তানের অস্তিত্ অনুভূত হইতে থাকে । ফলে গর্ভ প্রকাশ হইয়া পড়ে । আল্লাহই ভালো জানেন। কাতাদা হইতে সাঈদ ইবৃন আবু আরুবাহ বলেন £ আমি সাঈদ ইব্‌ন মুসাইয়াবকে প্রশ্ন করিলাম যে, এই অতিরিক্ত দশ দিন রাখার হেতু কি? তিনি বলেন, এই সময় রূহ ফুঁকিয়া দেওয়া হয়। রবী ইব্‌ন আনাস বলেন ঃ আমি আবুল আলীয়াকে জিজ্ঞাসা করিলাম যে, চার মাসের সংগে দশ দিনকে যুক্ত করা হইয়াছে কেন ? তিনি বলেন, এই সময়ের মধ্যে আত্মা ফুঁকিয়া দেওয়া হয়। ইব্‌ন জারীরও এই রিওয়ায়েত উদ্ধৃত করিয়াছেন । এই বিষয়ে ইমাম আহমাদ (র) হইতে বর্ণিত হইয়াছে যে, এ ব্যাপারে আযাদ মহিলা এবং 'দাসীদের ইদ্দত এক । কেননা দাসীদেরও আযাদ মহিলাদের মত একই পরিস্থিতির মোকাবেলা করিতে হয় এবং তাহারা আমাদের মতই অংকশায়িনী হয়। আমর ইবৃন আস (রা) হইতে ধারাবাহিকভাবে কুবায়সা ইবৃন আইউব, রাজা ইব্‌ন হায়াত, কাতাদা, সাঈদ ইবৃন আবু উরওয়া, ইয়াধীদ ইবৃন হারুন ও ইমাম আহমাদ (রা) বর্ণনা করেন যে, আমর ইব্ন আস (রা) বলেন £ তোমরা আমাদের সম্মুখে নবীর (সো) সুন্নতের মিশ্রণ করিও না। দাসীর মনিব মারা গেলেও তাহার ইদ্দতকাল চার মাস দশ দিন। গুন্দুর হইতে পর্যায়ক্রমে আবু দাউদ, আবুল আলা ও ইব্‌ন মুছান্না অনুরূপ বর্ণনা করেন। আমর ইবৃন আস (রা) হইতে ধরাবাহিকভাবে কুবাইসা, রজা ইব্‌ন হায়াত, মাতার আল ওরাক, সাইদ ইব্‌ন আবু উরওয়া, রবী, আলী ইবৃন মুহাম্মদ ও ইব্‌ন মাজা (র)-ও উহা বর্ণনা করিয়াছেন। তবে ইমাম আহমাদ হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি এই হাদীসটি অস্বীকার করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন, উক্ত হাদীসের বর্ণনাকারী কুবাইসা আমর ইব্ন আস হইতে শোনেন নাই । পূর্ববর্তী মনীষীগণের মধ্যে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, মুজাহিদ, সাঈদ ইব্‌ন যুবাইর, হাসান ইব্‌ন সীরীন, আবু হাসান, যুহরী ও উমর ইবৃন আবদুল আধীয (রা) প্রমুখও ইহা বলিয়াছেন। কাছীর (২য় খণ্ড)-_-৩৬

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।