Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 2nd Part
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২২৬ তাফসীরে ইব্‌ন কাছীর আবদুল্লাহ ও নাসায়ী বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “তোমরা আল্লাহর ব্যাপারে যথাযথ লঙ্জাবনত হও । তোমরা স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিও না।" একমাত্র নাসায়ী হাদীসটি এই সূত্রে বর্ণনা করিয়াছেন। হামযা ইব্‌ন মুহাম্মদ আল কিনানী আল হাফিয বলেন ৪ যুহরী, আবূ সালমা ও আবূ সাঈদের বর্ণনার দ্বারা এই হাদীসটি বাতিল ও অগ্রহণযোগ্য হইয়াছে । এই হাদীসের অন্যতম বর্ণনাকারী আবদুল মালেক যদি সাঈদ হইতে এই হাদীস শুনিয়াও থাকেন, তাহা হইলে তাহা অবশ্যই তাহার স্মৃতি বিভ্রাটের কালে শুনিয়াছেন। ইমাম তিরমিযী আবূ সালমা হইতে বর্ণনা করেন যে, তিনিও অনুরূপ কার্য হইতে বিরত থাকিতে বলেন। তবে তিনি সরসারি আবু হুরায়রা (রা) হইতে নবী করীম (সা)-এর হাদীস শুনিয়াছেন কিনা তাহা প্রশ্ন সাপেক্ষ । অবশ্য এই হাদীসের ভাল সমালোচনাও রহিয়াছে। আবদুল মালেকের স্মৃতিবিত্রাটের ব্যাপারটি একমাত্র হামযা তাহার পিতা আল কিনানী হইতে উন্লেখ করিয়াছেন। অন্য কেহ ইহা বলেন নাই । অবশ্য আল কিনানী নির্ভরযোগ্য বর্ণনাকারী ৷ তবে দুহায়েম, আবূ হাতিম ও ইব্‌ন হাব্বান তাহার ব্যাপারে প্রশ্ন তুলিয়াছেন। ইব্‌্ন হাব্বান বলেন-তাহার কোন বর্ণনা দলীল হিসাবে পেশ করা বৈধ নহে। আল্লাহ ভালো জানেন। কিন্তু সাঈদ ইবৃন আবদুল আযীয হইতে যায়েদ ইব্‌ন ইয়াহিয়া ইব্‌ন উবায়েদও উপরোক্ত হাদীসটি আবূ সালমা হইতে ভিন্ন দুই সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন যে, ইহার তুলনায় অধিক সহীহ কোন হাদীসই নাই। অন্য একটি বর্ণনায় আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, লায়েছ ইব্ন আবু সালিম মাহদী, সুফিয়ান ছাওরী, আবদুর রহমান ইব্‌ন মাহদী, ইসহাক ইব্ন মনসূর ও নাসায়ী বর্ণনা করেন যে, হযরত আবূ হুরায়রা রো) বলেন ঃ স্ত্রীদের বর্ণনা করেন যে, স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস করা হইল কুফরী । আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও ছাওরীর সূত্রে মওকুফ রিওয়ায়েতে ইমাম নাসায়ীও অনুরূপ বর্ণনা করিয়াছেন । অন্য আর একটি মওকুফ রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও আলী ইব্‌্ন নাদীমার সৃত্রেও অনুরূপ বর্ণিত হইয়াছে । আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, লায়েছ ও বকর ইব্‌ন খুনাইছ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ নবী (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি স্ত্রীদের বা পুরুষদের গুহ্যদ্বারে সংগম করিল, সে কুফরী করিল ।' উন্লেখ্য যে, হাদীসটি মাওকৃফ হওয়াই অধিকতর সত্য এবং ইহার বর্ণনাকারী দরুন ইহা প্রত্যাখ্যাত হইয়াছে। ওয়াকী ও মুহাম্মদ ইব্ন আবান বলখী এবং আবদুল্লাহ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন হাদ হইতে আমর ইব্‌ন দীনার বর্ণনা করেন যে, উমর ইব্‌ন খাত্তাব (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, 'আল্লাহ তা'আলা সত্য কথা বলিতে লজ্জা করেন না। আর তোমরা স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস করিও না।” উমর রো) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন হাদ, তাউস, ইব্‌ন তাউস, যা"মাহ

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।