0০017161715 সূরা বাকারা ১৬৯ ২০০. অনন্তর যখন তোমরা তোমাদের “মানাসিক' পূর্ণ করিলে, তখন তোমরা তোমাদের পিতামাতাকে স্মরণ করার মতই কিংবা তাহারও বেশি আল্লাহকে স্মরণ কর। অতঃপর যে সকল লোক বলিবে, হে আমাদের প্রতিপালক! আমাদিগকে পৃথিবীতেই দাও, তাহাদের জন্য পরকালে কোন পাওনা নাই । ২০১. আর তাহাদের মধ্যে যাহারা বলে, হে আমাদের প্রতিপালক! আমাদিগকে পৃথিবীর স্বাচ্ছন্দ্য দাও এবং পরকালের স্বাচ্ছন্দ্য দাও আর আমাদিগকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, ২০২. তাহাদের জন্য তাহাদের উপার্জিত পাওনা রহিয়াছে । আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী । তাফসীর ৪ এই স্থানে আল্লাহ তাআলা হজ সমাপনের পর খুব বেশি করিয়া আল্লাহকে স্মরণ করার আদেশ দিতেছেন। অবশ্য ৮০21 ৮২১৫ আয়াতাংশের অর্থ সম্পর্কে মনীধীগণ মতভেদ প্রকাশ করিয়াছেন। আতা হইতে ইব্ন জারীর বর্ণনা করেন যে, উহার অর্থ হইল, শিশুর যেমন তাহার পিতা-মাতা থাকে, অনুরূপ'। অর্থাৎ শিশুরা যেমন তাহাদের পিতা-মাতাকে সদাসর্বদা স্মরণ করে, তোমরাও হজ্ব সমাগমের পর আন্নাহ তা'আলাকে তদ্রপ স্মরণ কর। যিহাক রবী" ইব্ন আনাস ও ইব্ন জারীর আওফীর সূত্রে ইবন আব্বাস হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন । দ্বিতীয় অর্থটি ইব্ন আব্বাস (রা) হইতে সাঈদ ইবৃন জারীর বর্ণনা করেন। উহাতে বলা হয়ঃ হজ্রে সময় একত্রে বসিয়া পরস্পরে বলাবলি করিত যে, আমার পিতা একজন অতিথিপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি সাধারণের নেক কাজ করিয়া দিতেন। তিনি মানুষের দিয়াত (শোণিত মূল্য) আদায় করিয়া দিতেন, ইত্যাকার কথা তাহারা বলিত। অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াত নাধিল করিয়া আদেশ দান করেন যে, |) ০51 31 52591 | ১১৫3, অর্থাৎ তোমরা যেইরূপে তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করিতে, তন্ধপ আল্লাহকে স্মরণ কর । বরং তদপেক্ষা আরও বেশি বেশি স্মরণ কর। ইবৃন আবূ হাতিম এবং আনাস ইব্ন মালিক হইতে সুদ্দীও উহা বর্ণনা করেন। তেমনি আতা ইব্ন আবু রুবাহ তাহার একমতে অনুরূপ অর্থ ব্যক্ত করেন। সাঈদ ইব্ন যুবায়র এক বর্ণনায় উহা উদ্ধৃত করেন। আর মুজাহিদ, সুদ্দী, আতা খুরাসানী, রবী” ইব্ন আনাস, হাসান, কাতাদাহ, মুহাম্মদ ইবৃন কা'ব ও মাকাতিল ইব্ন হাইয়্যানও উপরোক্তরূপ বর্ণনা করেন। একটি জামাত থেকে ইবৃন জারীরও অনুরূপ বর্ণনা করেন । আন্লাহই ভাল জানেন । মোটকথা হইল, খুব বেশি বেশি করিয়া আল্লাহর যিকির করিতে হইবে । এই জন্যেই ++. ৰা প্রভেদের উপর ভিত্তি করিয়া 51 "১1 এর 'খবর' দেওয়া হইয়াছে। অর্থাৎ যেভাবে তোমরা তোমাদের বড়দের জন্যে গৌরব বোধ করিয়া থাক, সেইভাবেই আল্লাহকে সগৌরবে স্মরণ কর। বরং তাহার চাইতেও জোরালোভাবে ম্মরণ কর। কাছীর (২য় খণ্ড)-_-২২
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।