Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 2nd Part
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৩৮ | তাফসীরে ইব্‌ন কাছীর অভিমতটিও সঠিক । তবে ইমাম বায়হাকী ও অন্যান্য হাদীসের হাফিযগণ বলেন যে, এই হাদীসটি সহীহ্‌ । সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য । আল্লাহ তা'আলা বলেন £ 5১৫11 ১০ ১০১54 (4৪ অর্থাৎ যাহা সহজপ্রাপ্য তাহাই উৎসর্গ কর। হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) হইতে ধারাবাহিকভাবে জাফর ইব্‌ন মুহাম্মদের পিতা, জাফর ইব্‌ন মুহাম্মদ ও ইমাম মালিক বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী (রা) বলেন, (53411 ০০ ১০১০০ ৮৪ অর্থাৎ বকরী (কুরবানী করা)। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, উদ্ট-উদ্ী, বলদ-গাভী, ছাগ-ছাগী এবং ভেড়া-ভেউরী এই আট প্রকারের মধ্যে হইতে সাধ্যানুসারে কুরবানী করা। হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, হাবীব ও ছাওরী বর্ণনা করেন যে, ইব্‌ৃন আব্বাস রে) বলেন £ 5১৫]1 ০ ০০১০] (৪ অর্থ হইল বকরী (কুরবানী করা)! আতা, মুজাহিদ, তাউস, আবুল আলীয়া, মুহাম্মদ ইবৃন আলী ইবৃন হুসাইন, আবদুর রহমান ইব্‌ন কাসিম, শা'বী, নাখঈ, হাসান, কাতাদাহ, যিহাক, মাকাতিল ইবৃন হাইয়ান (র) এবং অন্যান্য মুফাসসিরে অভিমতও এইরূপ । ইমাম চতুষ্টয়ের মাযহাবও ইহাই। হযরত আয়েশা (রা) ও হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম, ইয়াহয়া ইব্‌ন সাঈদ, আবূ খালিদ আহমার, আবু সাঈদ আশআজ ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, হযরত আয়েশা রো) ও হযরত ইব্‌ন উমর (রো) বলেন-সহজপ্রাপ্য হিসাবে উট-গরু ব্যতীত অন্য কিছু তো দেখিতেছি না। সালিম, কাসিম, উরওয়া ইব্‌ন যুবায়র ও সাঈদ ইব্‌ন যুবায়রও এইরূপ বর্ণনা করিয়াছেন । আমি (ইব্ন কাছীর) বলিতেছিঃ হুদায়বিয়ার ঘটনাই সন্ভবত তাহাদের দলীল হইবে। কেননা, এঁ সময় ছাগ-ছাগী যবাই করা হইয়াছিল বলিয়া কোন সাহাবী থেকেই বর্ণিত হয় নাই, তাহারা শুধু গরু ও উটই কুরবানী করিয়াছিলেন। সহীহ্দ্ধয়ে হযরত জাবির রো) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন-(হুদায়বিয়ায়) আমাদিগকে একটা গরু বা উটে সাতজন করিয়া শরীক হইতে আদেশ করা হইয়াছিল । হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে তাউসের পিতা, তাউস, মুআম্মার ও বলেন £ আপন সামর্থ্যানুযায়ী জন্তু যবেহ করিবে । অন্য আর একটি রিওয়ায়েতে ইব্ন আব্বাস (রো) হইতে আওফী বর্ণনা করেন যে, যদি ধনী হয় তবে কুরবানী দিবে, ইহার চাইতে কম সামর্থ্যবান হইলে গরু দিবে এবং ইহার চাইতে কম সামর্থ্যবান হইলে ছাগল কুরবানী করিবে । হিশাম ইব্‌ন উরওয়া তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, (১611 ০ 4১5 (৪ অর্থাৎ স্বল্প মূল্যের জীব কুরবানী দিবে । জমহুরের বক্তব্যই তাহাদের দলীল অর্থাৎ ছাগ-ছাগী দেওয়াই যথেষ্ট । কেননা কুরআনের মধ্যে সহজলভ্যতার কথা উল্লিখিত হইয়াছে । তবে জক্তুটি এমন হইতে হইবে যাহা যবেহ করিলে কুরবানী বলা যাইতে পারে । আর উহা হইল উট, গরু ও ছাগল । রাসূলুল্লাহ (সা)-এর পিতৃব্য পুত্র মুফাসসিরে কুরআন হযরত ইবৃন আব্বাস (রা)-এর বক্তব্যও ইহার সমর্থনে রহিয়াছে । হযরত আয়েশা (র) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।