Tafsir Ibn Kathir IFB — Tafsir Ibn Kathir IFB 2nd Part
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 |যোল] _ মোটকথা, মুসলিম জাহানের তৎকালীন সেরা মুহান্দিছ, মুফাসসির ও ফকীহবৃন্দের নিকট হতে বিপুল অনুসন্ধিৎসা ও এঁকান্তিক নিষ্ঠার সহিত জ্ঞানার্জনের মাধ্যমে তিনি নিজকে সমগ্র মুসলিম জাহানের অপ্রতিদ্বন্ী ইমামের গৌরবময় আসনে অধিষ্ঠিত করেন। হাদীস, তাফসীর, ফিকাহ ছাড়াও তিনি আরবী ভাষা, সাহিত্য ও ইসলামের ইতিহাসে অশেষ দক্ষতা জন করেন। এক কথায় উপরোক্ত পাচটি বিষয়ে সমানে পারদর্শিতার ক্ষেত্রে তাহার সমকক্ষ ব্যক্তিত্‌ খুবই বিরল। হাদীসশান্ত্রে তো তিনি 'হুফফাজুল হাদীস'-এর মর্যাদায় ভূষিত হইয়াছিলেন। তেমনি আরবী ভাষায় তিনি একজন খ্যাতিমান কবি ছিলেন। ইমাম ইবৃন কাছীর সম্পর্কে বিভিন্ন মনীষী অত্যন্ত উচু ধারণা পোষণ করিতেন। তাহাদের কয়েকজনের অভিমত নিঙ্গে প্রদত্ত হইল। আল্লামা হাফিয জালালুদ্দীন সুযূতী বলেন ঃ 85884888 ব্যুৎপত্তি ও অশেষ পারদর্শিতা অর্জন করেন।” ধ্যাত ইতিহাসকার আল্লামা আবুল মাহাসীন জামানুদদীন ইউসুফ বলেন £ “হাদীস, তাফসীর, ফিকাহ আরবী ভাষা ও আরবী সাহিত্যে তাহার অসাধারণ: পান্তিত্য ছিল।” হাফিজ আবুল মাহাসিন হুসায়নি দামেশকী বলেন £ “ফিকাহশাস্ত্র, তাফসীর, সাহিত্য ও ব্যাকরণে তিনি বিপুল পারদর্শিতা লাভ করেন ও হাদীসশাস্ত্রের 'রিজাল' ও “ইলাল" প্রসঙ্গে তাহার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত সুতীক্ষ ও সুগভীর ।” হাফিয যয়নুদ্দীন ইরাকী বলেন £ হাদীসের “মতন' ও ইতিহাস শাস্ত্রে সবচাইতে প্রজ্ঞাবান ব্যক্তি হইলেন ইমাম ইব্‌ন কাছীর ।” শায়েখ মুহাম্মদ আবদুর রাযযাক হামযা বলেন ঃ “ইমাম ইব্‌ন কাছীর সমগ্ন জীবনব্যাপী জ্ঞান সাধনায় নিয়োজিত ছিলেন । এই জ্ঞানার্জন ও গ্রন্থ প্রণয়নে তিনি প্রচুর পরিশ্রম ব্যয় করেন ।" হাফিয শামসুদ্দীন যাহাবী বলেন £ “ইমাম ইব্‌ন কাছীর একাধারে খ্যাতনামা মুফতী, মুহাদ্দিস, ফিকাহস্ত্রবিদ, তাফসীর ও বিজ্ঞান শাস্ত্রে পারদর্শী ব্যক্তি ছিলেন। হাদীসের মতন সম্পর্কে তাহার জ্ঞান ছিল অপরিমেয়।” : হাফিয হুসায়নী বলেন ঃ “তিনি হাদীসের অনন্য হাফিয প্রখ্যাত ইমাম, অসাধারণ বাগী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।” আল্লামা শায়খ ইবনুল ইমাদ হাষণী বলেন £ “ইমাম ইবৃন কাছীর হাদীসের শ্রেষ্ঠতম হাফিয ছিলেন।” হাফিয ইবৃন হুজ্জী বলেন £ ' “আমাদের জ্ঞাত মুহাদ্দিসকুলের মধ্যে তিনি হাদীসের মতন স্থৃতিস্থকরণে, রিজাল শান্ত্রজ্ঞানে ও হাদীসের শুদ্ধাশুদ্ধি নিরূপণে সর্বাধিক বিজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন ।” |

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।