করলে তাকে এমন শাস্তি দেবো, যে-শাস্তি বিশ্বজগতের আর কাউকে দেবো না।”” [সুরা মায়িদা : আয়াত ১১২-১১৫] খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরিত হয়েছিলো না-কি হয় নি__এ-ব্যাপারে কুরআন কোনো বিবরণ প্রদান করে নি। কোনো মারফু হাদিসেও এর উল্লেখ পাওয়া যায় না। অবশ্য সাহাবায়ে কেরাম ও তাবিয়িন (রাদিয়াল্লাহু আনহুম)-এর বক্তব্যসমূহে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। মুজাহিদ ও হাসান বসরি (রাহিমাহুমুল্লাহ) বলেন, খাদ্যের খাঞ্চা প্রেরিত হয় নি। কারণ আল্লাহ তাআলা শর্তের সঙ্গে খাঞ্চা প্রেরণ করা মঞ্জুর করেছিলেন । প্রার্থীরা ভাবলেন যে, মানুষের আদিমূলই দুর্বল এবং নানা ধরনের দুর্বলতার প্রতীক । পাছে এমন না হয় যে, কোনো ধরনের পদস্থলন বা কোনো সাধারণ আদেশ লঙ্ঘনের কারণে আমরা যন্ত্রণাদায় মর্মন্তদ শান্তির উপযুক্ত হয়ে পড়ি। এই ভেবে তারা তাদের প্রার্থনা ফিরিয়ে নিলেন। তা ছাড়া, যদি খাদ্যে পরিপূর্ণ খা প্রেরিত হতো তবে তা ছিলো আল্লাহর বিশেষ নিদর্শন (মুজিযা) যার জন্য নাসারারা যেমন চাইতো তেমনি গর্ব করতে পারতো এবং তারা একে যতই প্রচার করতো তা অসঙ্গত হতো না। তারপরও তাদের সমাজে খাদ্যের খা সম্পর্কে কোনো উল্লেখই দেখা যায় না।”* হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) এবং আম্মার বিন ইয়াসির রা. থেকে বর্ণনা করা হয়েছে যে, এই ঘটনা ঘটেছিলো এবং খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরিত হয়েছিলো । জমহুর উলামায়ে কেরামের ঝোকও এইদিকে । তবে খাঞ্চা প্রেরিত হওয়ার বিবরণে বিভিন্ন বক্তব্য রয়েছে। যেমন, খাঞ্চা কেবল একদিন প্রেরিত হয়েছিলো না-কি চল্লিশ দিন পর্যস্ত প্রেরিত হয়েছিলো? তারপর কি প্রেরিত হওয়া বন্ধ হয়েছিলো? কেনো বন্ধ হয়ে গিয়েছিলো? না-কি শুধু এটা হয়েছিলো যে আর প্রেরিত হয় নি। না- কি যাদের অবধ্যাচরণের ফলে বন্ধ হয়ে গিয়েছিলো তাদের ওপর ভীষণ শাস্তি এসেছিলো? যে-সকল বর্ণনাকারী বলেন যে, খাদ্যের খাণ্চা (মায়িদা) কেবল একদিন নয়, অনবরত চল্লিশ দিন পর্যন্ত প্রেরিত হয়েছিলো, তারা তা বন্ধ হওয়ার কারণ বর্ণনা করেছেন এই যে, খাদোর * তাফসিরে ইবনে কাসির, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১১৬ কিন্ত ইউহান্নার ইস্ভ্িলের ষষ্ঠ অধ্যায়ে এই ইঙ্গিত পাওয়া যায় যে, এই ঘটনা "ঈদে ফাসহ'-এর ক্ষেত্রে ঘটেছিলো । অএঘমম.11000109.00107
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।