Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো। আর তাও এমন সময়, যখন আল্লাহ তাআলার নবী শক্রদের দ্বারা বেষ্টিত ছিলেন। কিন্ত ইঞ্জিলের এই সাক্ষ্যের বিপরীতে সুরা আলে ইমরানে কুরআন মাজিদের সাক্ষ্য এই যে, সেই সঙ্কটময় সময়ে যখন হযরত ইসা আলাইহিস সালাম তার হাওয়ারিবৃন্দকে সত্যধর্মের ও সহায়তার জন্য আহ্বান করলেন তখন সবাই দৃঢ়প্রতিজ্ঞ ও প্রাণোৎসর্গের প্রেরণার সঙ্গে জবাব দিলেন, 4/। ১৮০ 4৯5 “আমরাই আল্লাহর (দীনের) সাহায্যকারী'। তারপর তারা হযরত মাসিহ আলাইহিস সালাম-এর সামনে তীদের ধর্মবিশ্বাসের দৃঢ়তা ও একনিষ্ঠ ঈমানের সাক্ষ্য প্রদান করে তাকে সম্পূর্ণভাবে আশ্বাস্ত করলেন। তারপর সুরা সাফফ-এর কুরআন মাজিদ এটাও প্রকাশ করেছে যে, হাওয়ারিগণ হযরত ইসা আলাইহিস সালামকে যা-কিছু বলেছিলেন তা তার জীবদ্দশায় ও তার (আসমানে উত্তোলিত হওয়ার) পরেও তারা অকপট বিশ্বস্ততার সঙ্গে পাণ করেছিলেন এবং সন্দেহাতীতভাবে সত্যিকারের মুমিন বলে সাব্যস্ত হয়েছিলেন । এ- কারণে আল্লাহ তাআলাও তাদের সাহায্য করেছিলেন এবং সত্যের শক্রদের মোকাবিলায় তাদের সাফল্যমপ্তিত করেছিলেন। ইঞ্জিল ও কুরআনের এই তুলনামূলক ব্যাখ্যা দেখে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এ-কথা না বলে থাকতে পারেন না যে, এ-ব্যাপারে কুরআনের বক্তব্যই সত্য । আর নাসারা আলেমগণ ইঞ্জিলকে বিকৃত করে এ-জাতীয় মনগড়া ঘটনা এইজন্য সংযুক্ত করেছেন, যাতে বহু শতাব্দী পরের স্বরচিত আকিদা__ ইসা আলাইহিস সালামকে শূলে চড়ানোর আকিদা__ সম্পর্কে এই মনগড়া কাহিনি সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে যে, যখন হযরত মাসিহ আলাইহিস সালামকে শূলে চড়ানো হলো তখন তিনি এই বলতে বলতে প্রাণ দিলেন যে, ১০৪ $ 5১। 4 “হে আল্লাহ, হে আন্নাহ, আপনি কেনো আমাকে একাকী ও নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করলেন? এবং কোনো একজন সঙ্গীও তীকে সাহায্য করার জন্য এগিয়ে গেলো না। মোটকথা, হওয়ারি সম্পর্কে বাইবেলের এসব বক্তব্য সম্পূর্ণ বিকৃত এবং মনগড়া কাহিনির চেয়ে অধিক কোনো মর্যাদার অধিকারী নয় । অএঘমম.11700109.00107

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।