Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

নিদর্শনসহ তাদের কাছে এলো তখন তারা (বনি ইসরাইল) বলতে লাগলো, 'এ তো এক স্পষ্ট যাদু ।”” [সুরা সাফফ : আয়াত ৬] ১০০ ১৮০১5 এ৮। এ| ৪০০৭ ০ ৪ এ নদ এ ০ ৩৪ 0৮] ৬5) ০9 ৮৮ ৩৫) 0৩৯৮ ৩৮ 5) 45 ৫০ 40 ১০ (১০৯৮ 0 ১)$৯) ১০৭৯০ ৬ ৮:5৬ “যখন ইসা তাদের অবিশ্বাস উপলব্ধি করলো তখন সে বললো, “আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী?" হাওয়ারিগণ"" বললো, “আমরাই আল্লাহর পথে সাহায্যকারী । আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি । আমরা আত্মসমর্পণকারী, তুমি এর সাক্ষী থেকো। হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছো তাতে আমরা ঈমান এনেছি এবং আমরা এই রাসুলের অনুসরণ করেছি। সুতরাং, আমাদেরকে সাক্ষ্যদানকারীদের অন্ত ভুক্ত করো ।”” [সুরা আলে ইমরান : আয়াত ৫২-৫৩] হযরত ইসা আলাইহিস সালাম-এর হাওয়ারি শত্রদল ও বিরোধীদের বাধা-বিপত্তি ও কুৎসা রটনা সত্তেও হযরত ইসা আলাইহিস সালাম তার পদীয় দায়িত্ব “সত্যের প্রতি আহ্বান" তৎপরতার সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন। বনি ইসরাইলের বসতি ও বাসস্থানগুলোতে দিন-রাত আল্লাহ তাআলার পয়গাম শুনাচ্ছিলেন। স্পষ্ট দলিল ও জানাচ্ছিলেন। আল্লাহ ও আল্লাহর আদেশের অবাধ্যাচারী ও বিদ্রোহী লোকজনের ভিড়ে কতিপয় পুণ্যাত্মাও বেরিয়ে আসতেন যারা হযরত ইসা আলাইহিস সালাম-এর আহ্বানে সাড়া দিতেন এবং প্রকৃত অর্থেই সত্যধর্মকে গ্রহণ করতেন। এই পবিত্র বান্দাদের মধ্যেই ওইসকল পবি্রাত্বাও ছিলেন যারা হযরত ইসা আলাইহিস সালাম-এর সাহচর্যের মর্যাদা লাভ করেছিলেন। তারা কেবল ঈমানই আনেন নি; বরং সত্যধর্মের উন্নতি ও সফলতার জন্য তারা জানমালও কুরবান করে দীনের খেদমতের জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন। অধিকাংশ সময় হযরত ইসা আলাইহিস সালাম-এর সঙ্গে থেকে ধর্ম প্রচারে তাকে * হযরত ইসা আলাইহিস সালাম-এর বিশেষ অনুসারীদের হাওয়ারি বলা হয়। অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।