যাই হোক। যেসকল অপব্যাখ্যা-পৃজারী হযরত ইসা আলাইহিস সালাম- এর পিতাবিহীন জন্মগ্রহণ করা-সম্পর্কিত আয়াতসমূহের বাক্যগুলোকে পৃথক পৃথক করে যে-অর্থের সম্ভাবনা সৃষ্টি করেছে তা ভুল। ভুল এ- কারণে যে, যখন এই ঘটনা-সম্পর্কিত আয়াতগুলো একত্র করে পাঠ করা হবে তখন এক মুহূর্তের জন্যও আয়াতগুলোর অর্থে পিতাবিহীন জন্মগ্রহণ করার অর্থ ছাড়া ভিন্ন কোনো অর্থেরই সম্ভাবনা থাকবে না। তবে আরবি ভাষার শব্দরাশির নির্দিষ্ট অর্থ ও ব্যবহারে যদি বিকৃতিকরণের দুঃসাহস করা হয় তবে ভিন্ন কথা। তা ছাড়া, মাওলানা আবুল কালাম আযাদের বক্তব্য এই যে, যেসব লোক পিতাবিহীন জন্গ্রহণ করা-সম্পর্কিত আয়াতসমূহে অপব্যাখ্যার আশ্রয় নিয়েছে, তাদের দলিলের ভিত্তি শুধু এ-বিষয়টির ওপর যে, হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর বিয়ে হয়েছিলো ইউসুফের সঙ্গে; কিন্তু তিনি স্বামীর বাড়িতে গমন করেন নি। এই অবস্থায় স্বামী-স্ত্রীর সহবাস হযরত মুসা আলাইহিস সালাম-এর শরিয়তের বিরোধী না হলেও যুগের রেওয়াজ ও প্রথার সম্পূর্ণ বিপরীত ছিলো। এ-কারণে হযরত ইসা আলাইহিস সালাম-এর জন্গ্রহণ লোকদের কাছে খুব খারাপ লাগলো । কিন্তু প্রথমত তো এই ঘটনার (বিয়ে হওয়ার) কোনো প্রমাণই নেই। সবকিছু সনদবিহীন কথা। দ্বিতীয়ত, ইহুদিরা হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর ওপর যে-অপবাদ আরোপ করেছিলো, এনসাইক্লোপিডিয়া অব বিটানিকায় বলা হয়েছে যে, এই সম্পর্ক ছিলো পিসথারট্যালি নামক এক ব্যক্তির সঙ্গে; ইউসুফ নাজ্জারের সঙ্গে ছিলো না। সুতরাং তাদের অপব্যাখ্যার ভিত্তিই সম্পূর্ণ ভ্রান্ত ও প্রমাণবিহীন।৭ তা ছাড়া এ-বিষয়টির একটি যৌক্তিক দিক আছে : যুক্তি এ-বিষয়টির সম্ভাবনাকে নিষিদ্ধ বা অসম্ভব মনে করে নাং বরং এটিকে ঘটন-সম্ভব বলেই মনে করে। বর্তমান বিজ্ঞানজগৎ সম্পর্কে যারা জানেন তারা এই সত্য সম্পর্কে অনবগত নন যে, বর্তমানে বিজ্ঞানের নতুন গবেষণা থিওরিসমূহকে ছাড়িয়ে গিয়ে চাক্ষুষ দর্শন ও অভিজ্ঞতার দ্বারা এটা প্রমাণ করে দিয়েছে যে, অন্যান্য প্রাণির মতো মানুষের জন্মও ডিম্বাণু থেকে হয়ে থাকে। পরিভাষায় এটিকে জীবকোষ (0০11) বলা হয়। জীবকোষ পুরুষ * তরজুমানুল কুরআন, দ্বিতীয় খণ্ড। কাসাসুল কুরআন (১০ম) - ৬ অঘমম.11700109.00107
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।