Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

এখানে এই কথাটি ভুলে যাওয়া উচিত নয় যে. নাসারারা হযরত ইসা আলাইহিস সালাম-এর ব্যাপারে খোদা হওয়ার যে-আকিদা কায়েম প্রতিনিধিদল ও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মধ্যকার কথোপকথনের ঘটনা । ইহুদি ও নাসারারা হযরত ইসা আলাইহিস সালাম সম্পর্কে যেসব বাতিল ও ভ্রান্ত আকিদা কায়েম করেছিলো, কুরআন সেগুলোকে পরিষ্কার ভাষায় খণ্ডন করে তার সংশোধনী কর্তব্য পালন করেছে। সুতরাং, হযরত ইসা আলাইহিস সালাম-এর পিতাবিহীন জন্যগ্রহণ-__যার ওপর তার খোদা হওয়ার দাবিটি নির্ভর করছে-_যদি মিথ্যা ও অবাস্তব ব্যাপার হতো, তবে এটা কী করে সম্ভব ছিলো যে, কুরআন তা পরিষ্কার ভাষায় খণ্ডন করতো না এবং তার বিপরীতে জায়গায় জায়গায় এই ঘটনাকে ঠিক সেভাবে বর্ণনা করে যেতো যেভাবে ম্যাথুর ইঞ্ভিলে বর্ণিত হয়েছে। (যদি পিতাবিহীন জন্ম নেয়ার বিষয়টি মিথ্যা ও অবাস্তবই হয়ে থাকতো, তবে) কুরআনের দায়িত্ব ছিলো সবার আগে তার ওপর আঘাত করা এবং শুধু এতটুকু বলে দেয়া যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর পিতা অমুক ব্যক্তি। এভাবে কুরআন এসব ইমারতকে ধসিয়ে দিতো যার ওপর হযরত ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়ার ভিত্তি স্থাপিত হয়েছিলো । কিন্ত কুরআন এই পন্থা অবলম্বন করে নি; বরং বলেছে যে, এ-বিষয়টি কোনোভাবেই হযরত ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়ার প্রমাণ হতে পারে না। কারণ কুরআন বলছে__ ৪১৯) ১৮৩ 0৪ ০৩ ৮৮৮ আস টি ৩ আআ এ এ ১৪৭ (১০০৪ শা “আল্লাহর কাছে নিশ্চয় ইসার দৃষ্টান্ত আদমের দৃষ্টাত্তসদৃশ। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন; তারপর তাকে বলেছিলেন, “হও”, ফলে সে হয়ে গেলো ।” [সুরা আলে ইমরান : আয়াত ৫৯] সুতরাং, হযরত ইসা আলাইহিস সালাম-এর পিতাবিহীন জন্মগ্রহণ যদি তাকে খোদা হওয়ার মর্যাদা দিতে পারে, তবে তো হযরত আদম আলাইহিস সালাম-এর খোদা হওয়ার অধিকার আরো বেশি রয়েছে। কারণ, তিনি তো পিতা ও মাতা উভয়জন ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।