Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

যে, হযরত ইসা আলাইহিস সালাম হেদায়েত ও দাওয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে অধিকাংশ সময় ও বেশির ভাগ মানুষের ক্ষেত্রে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়া, ধন-সম্পদের লোভ ও বিলাসময় জীবনযাপনের আগ্রহ থেকে বিরত রাখার জন্য বিভিন্ন বর্ণনাপদ্ধতি ও অভিব্যক্তির মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণ করতেন। তখন কতিপয় পুণ্যাত্বা যেমন সত্যের সামনে সম্পূর্ণরূপে মাথা নত করতেন, তেমনি তাদের বিপরীতে দুষ্ট প্রকৃতির লোকেরা ইসা আলাইহিস সালাম-এর হিতোপদেশকে অন্তরের সঙ্গে ঘৃণা করা এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়া সত্তেও আদেশ পালনকারী লোকদের চেয়েও অধিক তাকে এই বলে আশ্বাস দিতো যে, আমরা তো সবসময় আপনার উপদেশ ও হেদায়েত পালনে তৎপর রয়েছি। ফলে আল্লাহর কুদরত এই সিদ্ধান্ত নিলো যে, এই মুনাফিকদের মুনাফেকির অনিষ্ট দূর করার জন্য হযরত ইসা আলাইহিস সালামকে এমন 'নিদর্শন' প্রদান করা হোক যার দ্বারা হক ও বাতিলের পার্থক্য প্রকাশ পায়। আর আল্লাহর হক ও বান্দার হক নষ্ট করে ধনভাগ্তার গড়ে তোলার যে-প্রচেষ্টা চলছে তার গোমর ফাক হয়ে যায়। আল্লাহর প্রদত্ত এই চারটি মুজিযা ছাড়া স্বয়ং হযরত ইসা আলাইহিস সালাম-এর পিতা ব্যতীত জন্যগ্রহণও আল্লাহ-প্রদত্ত একটি মহান মুজিযা ছিলো। তার বিবরণ আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন। হযরত ইসা আলাইহিস সালাম-এর হাতে যেসব মুজিযা প্রকাশিত হয়েছে বা তার জন্গ্হহণ যে-অস্বভাবিক ও অলৌকিক উপায়ে হয়েছে, হিংসাবশত ইহুদিরা তা অস্বীকার করেছে। তা তো তারা করবেই। কিন্তু কোনো কোনো বন্তবাদী (এবং একইসঙ্গে) ইসলামের দাবিদারও এসব মুজিযাকে অস্বীকার করার পথ সৃষ্টির জন্য নিশ্ছল প্রচেষ্টা ব্যয় করেছে। তাদের মধ্যে কিছু লোক আছে যারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য মুজিযাকে অস্বীকার করে নিং বরং ইউরোপের আধুনিক বন্তরবাদী ও নাস্তিক বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের প্রভাবে প্রভাবিত হয়ে এই পথে হেটেছে। তারা তা করেছে যাতে তাদের ধর্মাদর্শের ওপর অলৌকিকতা-পূজার অপবাদ না আসতে পারে । তাদের মধ্যে স্যার সৈয়দ আহমদ ও মৌলবি চেরাগ আলির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । আর কিছু ইহুদি-স্বভাবের লোক আছে যারা তাদের ব্যক্তিগত স্বার্থসদ্ধি ও অসৎ উদ্দেশ্য সাধনের অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।