তখনকার সম্প্রদায়গুলোতে এমন এমন চিকিৎসক ছিলেন যাদের চিকিৎসায়, সেবায় ও প্রচেষ্টায় নিরাশ রোগীরাও আরোগ্য লাভ করতো । তাদের মধ্যে পদার্থবিদ্যায় দক্ষ ব্যক্তিত্ও কম ছিলেন না, যারা জীব ও জড়বস্তর স্বরূপ এবং পৃথিবী ও আকাশের বন্তরাশির প্রকৃতি সম্পর্কে ব্যাপক অবগতি ও অভিজ্ঞতার অধিকারী ছিলেন বলে মনে হতো। বন্তরাশির স্বরূপ ও প্রকৃতির ক্ষেত্রে সূক্ষরদর্শিতা ও অভিজ্ঞতা ছিলো জ্ঞানী ব্যক্তিদের শত গৌরবের বিষয়। যখন তাদের সামনে হযরত ইসা আলাইহিস সালাম কোনোও উপকরণের ব্যবহার ছাড়া ওইসব বিষয়ের প্রদর্শন করলেন, তখন তাদের উপরেও হেদায়েত ও গোমরাহির কুদরতি বিভাজন অনুযায়ী এই প্রভাব পড়লো যে, যাদের অন্তরে সত্যের অন্বেষণ তরঙ্গিত ছিলো তারা স্বীকার করলো যে, নিঃসন্দেহে এসব বিষয়ের প্রদর্শনী মানবক্ষমতার বহির্ভূত এবং সত্য নবীর সাহায্য ও সত্যায়নের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর যাদের অন্তরে শক্রতা ছিলো, হিংসা ও বিদ্বেষ ছিলো তাদের বাড়াবাড়ি ও গৌড়ামি তাদেরকে ওই কথাই বলতে বাধ্য করলো যা তাদের পূর্ববর্তী লোকেরা তাদের সময়ের নবী ও রাসুলগণের সম্পর্কে বলতো-_“এটা তো প্রকাশ্য যাদু ছাড়া কিছু নয়।' চতুর্থ মুজিযা সম্পর্কে কোনো কোনো মুফাস্সির বলেন, তা প্রকাশ করার কারণ এই ছিলো যে, বিরোধী যখন তার হেদায়েত ও সপথে আসার আহ্বান প্রত্যাখ্যান করে তাকে মিথ্যা প্রতিপন্ন করতো এবং তার প্রদর্শিত মুজিযা ও নিদর্শনসমূহকে যাদু নামে অভিহিত করতো, সঙ্গে সঙ্গে ব্দ্রপাত্রকভাবে এটাও বলতো যে, তুমি যদি সত্যি সত্যিই আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে থাকো, তবে বলো, আজ আমরা কী খেয়েছি এবং আমাদের ঘরে কী সঞ্চয় করেছি? তখন হযরত ইসা আলাইহিস সালাম তাদের বি্দ্রাপকে সঠিক অর্থে গ্রহণ করে আল্লাহর ওহির সাহায্যে তাদের জিজ্ঞাসার সঠিক জবাব দিতেন ।৭০ কিন্তু কুরআনে হাকিম এই মুজিযাকে যে-ভঙ্গিতে বর্ণনা করেছে তা গভীরভাবে অধ্যয়ন করলে বুঝা যায় যে, এ-মুজিযাটি প্রদর্শনের কারণ মুফাস্সিরগণের বর্ণিত কারণের চেয়ে আরো সৃষ্ষ ও ব্যাপক । তা এই * আল-বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ৮২। অঘমম.11000109.00107
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।