একইভাবে হযরত ইসা আলাইহিস সালাম-এর যুগে চিকিৎসাশাস্ত্র ও পদার্থবিদ্যার খুব বেশি চর্চা ছিলো। গ্রিক চিকিৎসক ও দার্শনিকদের চিকিৎসাবিদ্যা ও দর্শন আশপাশের দেশ ও শহরগুলোর জ্ঞানী ব্যক্তিবর্গের ওপর বেশ প্রভাব বিস্তার করেছিলো । গ্রিক অঞ্চলগুলোতে বহু শতাব্দী ধরে বড় বড় চিকিৎসক ও দার্শনিক তাদের দর্শন, জ্ঞান ও চিকিৎসাবিদ্যার পূর্ণতার প্রকাশ ঘটাচ্ছিলেন। কিন্তু এক আল্লাহর একত্ ও সত্যধর্মের শিক্ষা থেকে সাধারণ ও বিশিষ্ট__ সবধরনের মানুষই বঞ্চিত ছিলো। যে-বনি ইসরাইল নবীদের বংশধর হওয়ার কারণে গর্ব করে বেড়াতো তারাও গোমরাহি ও পথভ্রষ্টতায় লিপ্ত ছিলো। বিগত পৃষ্ঠাগুলোতে তার ওপর আলোকপাত করা হয়েছে। এমতাবস্থায় সুন্রাতুল্লাহ বা আল্লাহর রীতি হযরত ইসা আলাইহিস সালাম-কে তাদের হেদায়েত ও সত্যপথ প্রদর্শনের জন্য মনোনীত করলো । ফলে একদিকে তাকে দলিল-প্রমাণ (ইশ্ভ্িল) ও হেকমত প্রদান করা হলো, অপরদিকে যুগের বিশেষ অবস্থাবলির প্রেক্ষিতে কতগুলো মুজিযাও দান করা হলো। মুজিযাগুলো ওইযুগের জ্ঞানী ব্যক্তিবর্গ ও তাদের অনুসারীদের ওপর এমনভাবে প্রভাব বিস্তার করে যাতে সত্যান্বেষীদের মনে এ-কথা স্বীকার করে নিতে কোনো দ্বিধা না থাকে যে, নিঃসন্দেহে এসকল কাজ অর্জিত বিদ্যাসমূহ থেকে ভিন্ন এবং সেগুলো শুধু সত্য নবীর সাহায্যার্থে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ পেয়েছে । আর অবাধ্যাচারী ও গোড়া লোকদের কাছে এটা ছাড়া আর কোনো পন্থা ছিলো না যে, তারা ওইসব মুজিযাকে প্রকাশ্য যাদু বলে তাদের হিংসা ও শক্রতার আগুনকে আরো বেশি প্রজ্বলিত করে । হযরত ইসা আলাইহিস সালাম তীর সম্প্রদায়ের সামনে যেসকল মুজিযা প্রদর্শন করেছিলেন, তার মধ্য থেকে পবিত্র কুরআন চারটি মুজিযাকে পরিষ্কারভাবে উল্লেখ করেছে : ১. তিনি আল্লাহর অনুগ্রহে মৃতকে জীবিত করতেন; ২. জন্মান্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দিতেন এবং দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিথস্তকে সুস্থ করে তুলতেন; ৩. তিনি মাটি দ্বারা পাখির আকৃতি বানিয়ে তাতে ফুঁ দিতেন এবং আল্লাহর আদেশে তাতে প্রাণ আসতো; ৪. তিনি এটাও বলে দিতেন যে, কে কী খেয়েছে, কী ব্যয় করেছে এবং ঘরে আপুরা কান লাল । অএঘমম.11000109.00107
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।