কুরআনুল কারিম ও হযরত ইসা আলাইহিস সালাম হযরত ইসা আলাইহিস সালাম ছিলেন উচ্চ মর্যাদাশীল ও দৃঢ়প্রতিজ্ঞ (৫৮ ১) নবীগণের অন্যতম । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন সমস্ত নবী ও রাসুলের মধ্যে সর্বশেষ নবী ও রাসুল, তেমনি হযরত ইসা আলাইহিস সালাম বনি ইসরাইল বংশীয় সকল নবী ও রাসুলের মধ্যে সর্বশেষ নবী ও রাসুল । সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম এ- ব্যাপারে একমত যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত ইসা আলাইহিস সালাম-এর মধ্যবর্তী সময়ে কোনো নবী বা রাসুল প্রেরিত হন নি। এই অন্তর্বর্তীকালীন সময়ে, যা প্রায় ৫৭০ বছর, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি অবতীর্ণ হয় নি। এটা ছিলো ওহি বন্ধ থাকার যুগ । হযরত ইসা আলাইহিস সালাম-এর মহান মর্যাদা ও মাহাত্মের এটাও এটা বিশেষ বৈশিষ্ট্য যে, যদি হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল বংশোদ্ভুত নবী ও রাসুলগণের মধ্যে ইমামের মর্যাদার অধিকারী হন, তবে হযরত ইসা আলাইহিস সালাম বনি ইসরাইল বংশোদ্ভুত নবী ও রাসুলগণের মধ্যে মুজাদ্দিদের মর্যাদার অধিকারী । কারণ, আল্লাহ তাআলার বিধান (তাওরাত)-এর পর বনি ইসরাইলের সঠিক পথ প্রদর্শন ও হেদায়েতের জন্য ইঞ্জিল (বাইবেল) ছাড়া অধিক মর্যাদাসম্পন্ন আর কোনো কিতাব নাযিল হয় নি। আর এটি একটি বাস্তবতা যে, তাওরাতের বিধানসমূহের পরিপূরক হিসেবেই ইঞ্জিল নাধিল হয়েছে। অর্থাৎ, তাওরাত নাযিল হওয়ার পর ইহুদিরা সত্যধর্মে যেসব গোমরাহি ও পথত্রষ্টতা সৃষ্টি করেছিলো, ইঞ্জিল তাওরাতের ব্যাখ্যাকারী হয়ে বনি ইসরাইলকে ওইসব পথভ্রষ্টতাকে আত্মরক্ষার জন্য দাওয়াত প্রদান করেছে এবং এইভাবে তাওরাতের পরিপুরকের দায়িত্ব আল্জাম দিয়েছে৷ আর বনি ইসরাইলিরা হেদায়েতের পয়গাম ও বাণীসমূহের মধ্যে যা-কিছু সেসব পয়গাম ও বাণী স্মরণ করিয়ে দিয়েছেন এবং রহমতের নতুন বৃষ্টিতে ওই শুষ্ক ভূমিকে দ্বিতীয়বার সজীব ও উর্বর করে তুলেছেন। তা ছাড়া হযরত ইসা আলাইহিস সালাম-এর উচ্চ মর্যাদার আরো একটি নিমি্ত এই যে, তিনি দো-জাহানের সরদার হযরত মুহাম্মদ সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শুভাগমনের শ্রেষ্ঠ ঘোষক ও সুসংবাদ অএঘমম.11700109.00107
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।