পক্ষান্তরে মুজিযার জন্য এটা জরুরি নয় যে, অবশ্যই তিনি মুজিযা বা অলৌকিক নিদর্শন দেখাবেন অথবা বিরোধীদের দাবি অনুযায়ী তৎক্ষণাৎ তা কাজে পরিণত করবেন। বরং মুজিযা দলিল ও প্রমাণের ওই প্রকার যা অধিকাংশ সময় ঘটে থাকে বিরোধীদের দাবির প্রেক্ষিতে এবং নবীর মাধ্যমে সেই মুজিযা সংঘটিত হওয়া শুধু “আলিমুল গায়ব' (আল্লাহ তাআলা)-এর প্রজ্ঞা ও কল্যাণকামিতার ওপর নির্ভর করে। আর তিনি খুব ভালোভাবেই জানেন যে, মুজিযা সম্পর্কে কার দাবি সত্যের অন্বেষণের প্রেক্ষিতে হয়েছে এবং কার দাবি অবাধ্যতা ও আরো অধিক অবিশ্বাসের কারণে হয়েছে। পুণ্যাত্মাদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া হবে যে, তীরা মুজিযা দেখেই বলে উঠবেন-__ ৬+%) 530৬ ৩৮ “আমরা হারুন ও মুসার প্রতিপালকের প্রতি ঈমান আনলাম ।”৯৫ আর খারাপ ও দুষ্ট লোকেরা প্রভাবিত হয় এমনভাবে যে, তারা বলে ওঠে__ “এটা তো স্পষ্ট জাদু 1” কুরআনুল কারিম একদিকে অকাট্য দলিল দ্বারা ব্যক্ত করেছে যে, আল্লাহ তাআলা তার নবী ও রাসুলগণকে দলিল ও প্রমাণের সঙ্গে আরো শক্তিশালী ও দৃঢ় করার জন্য মুজিযাসমূহ দান করেছেন আর অপরদিকে আর অন্যদিকে এটাও স্পষ্টভাবে নবীদের মুখে বলিয়ে দিয়েছেন যে, (নবী ও রাসুলগণ বলেছেন,) “আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্য ভীতিপ্রদর্শনকারী", 'সুসংবাদদাতা ও সতর্ককারী' এবং “নবী ও রাসুল' । আমি কখনো এমন দাবি করি নি যে, আমি আল্লাহর সৃষ্টিজগতে হস্তক্ষেপ ও পরিবর্তন-পরিবর্ধন ঘটাতে এবং অলৌকিক ক্রিয়াকর্ম করতে সক্ষম । হ্যা, মহান আল্লাহ ইচ্ছা করলে এমন কাজ করতে পারেন এবং শর সুরা তোয়া-হা : আয়াত ৭০। »* সুরা মায়িদা : আয়াত ১১০। অঘমম.11000109.00107
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।