Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

অভিনব বিষয়াবলির দাবি করা অযৌক্তিক ও অসঙ্গত বলে মনে হয়। ব্যাপারটা এভাবে বুঝা যায় যে, কোনো একজন অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসাশান্ত্রে তার দক্ষতা ও অভিজ্ঞতার দাবি করলেন। এর প্রেক্ষিতে তার কাছে দাবি করা হলো যে, আপনি একটি ধএন্দ্রজালিক শবন্দসম্পন্ন উৎকৃষ্ট আলমারি অথবা কাঠ দিয়ে একটি অভিনব পুতুল বানিয়ে দেখান। তো, চিকিৎসক তো এমন দাবি করেন নি যে, তিনি একজন অভিজ্ঞ কর্মকার বা কাঠমিস্ত্রি, বরং তার দাবি হলো শারীরিক ব্যাধিসমূহের চিকিৎসায় তার দক্ষতা ও অভিজ্ঞতা । একইভাবে আল্লাহ তাআলার নবী ও রাসুল তো এমন দাবি করেন না যে, তিনিও আল্লাহ তাআলার মতো বিশ্বজগতের ওপর সবধরনের হস্তক্ষেপ ও পরিবর্তন সাধনের অধিকারী ও তা করতে সক্ষম; বরং তার দাবি শুধু এতটুকু যে, তিনি সবধরনের আত্মিক ব্যাধির জন্য দক্ষ, অভিজ্ঞ ও পরিপূর্ণ চিকিৎসক। সুতরাং, নবুওতের দাবি এবং মুজিযা (অর্থাৎ স্বভাববিরুদ্ধ ও অলৌকিক কর্মকাও)-এর মধ্যে কী সম্পর্ক? এবং এ-কথা বলা কি ঠিক নয় যে, মুজিযা নবুওতের জন্য অত্যাবশ্যক বিষয়সমূহের অন্তর্গত নয়? নিঃসন্দেহে এই প্রশ্ন অত্যন্ত প্রণিধানযোগ্য । এ-কারণেই ইলমুল কালাম বা ধর্মতত্তে এ-বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্ত আমি “আয়াতে বায়্যিনাত' শিরোনামের আলোচনায় শুরুর দিকে মানুষের স্বভাব ও প্রাকৃতির ঝৌকের প্রেক্ষিতে নবুওতের দাবির সত্যতা-সম্পর্কিত প্রমাণাদির যে-প্রকারভেদ উল্লেখ করেছি তা একটি অনস্বীকার্য সত্য এবং মানুষের জ্ঞান-বুদ্ধির বিভিন্ন স্তর নিঃসন্দেহে মানুষের চিত্তশক্তিকে দুটি ভিন্ন ভিন্ন পন্থার দিকে আকৃষ্ট করেছে। এই অবস্থায় যখন একজন নবী বা রাসুল এই দাবি করেন যে, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি পদের জন্য নিযুক্ত যা রিয়াযাত (সাধনা), পরিশ্রম ও নেক আমলের দ্বারা অর্জন করা যায় না; বরং শুধু আল্লাহ তাআলার অনুগ্বহ ও দানের দ্বারা অর্জিত হয়ে থাকে এবং তা হলো 'নবুওত ও রিসালাতের পদ' এবং তার উদ্দেশ্য হলো মানবজগতের সত্যপথপ্রাপ্তি ও হেদায়েত এবং সত্য ও সততার শিক্ষা__তখন কোনো কোনো মানুষের মন ও মস্তি ফ এবং চিত্তা ও বিবেক এইদিকে ঝুঁকে পড়ে যে, যদি নবুওতের দাবিকারীর (নবী ও রাসুলের) এই দাবি সত্য হয়ে থাকে, তবে তার অর্থ এই যে, মহান আল্লাহর সঙ্গে তিনি বিশেষ পর্যায়ের নৈকট্য লাভ অএঘমম.11000109.00107

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।