Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

বলে দেবে প্রকৃত ঘটনা কী)। তারা বললো, যে কোলের শিশু” তার সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? সে বললো, “আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, যেখানেই আমি থাকি না কেনো তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে__আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেন নি উদ্ধত ও হতভাগ্য; আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উ্থিত হবো ।”” (সুরা মারইয়াম : আয়াত ২২-৩৩] সম্প্রদায়ের লোকেরা একটি দুপ্ধপোষ্য শিশুর মুখে যখন এসব জ্ঞানগর্ভ কথা শুনতে পেলো, বিস্ময়ে হতবাক হয়ে গেলো এবং তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেলো যে, মারাইয়াম আলাইহিস সালাম সবধরনের অপবিত্রতা ও কলুষতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। আর এই শিশুর জন্মলাভের বিষয়টি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পূর্ণ কুদরতের একটি নিদর্শন । মারইয়াম আলাইহিস সালাম-এর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ এমন ছিলো না যে তা গোপনীয় থেকে যায়। নিকটবর্তী ও দূরবর্তী সব জায়গাতেই এই বিস্ময়কর ঘটনা এবং হযরত ইসা আলাইহিস সালাম- এর অলৌকিক ও অস্বাভাবিক উপায়ে জন্মলাভের বিষয়টি চর্চিত হতে লাগলো। সৎ ব্যক্তিরা তার অস্তিত্বকে কল্যাণ ও সৌভাগ্যের চাদ বলে মনে করতে লাগলো আর অসৎ ব্যক্তিরা তার সত্তাকে নিজেদের জন্য অশুভ লক্ষণ মনে করলো এবং হিংসা ও বিদ্বেষের আগুন ভেতরে ভেতরে তাদের স্বাভাবিক যোগ্যতাকে নিঃশেষ করে দিতে লাগলো। মোটকথা, প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা তার নিরাপত্তা ও তত্বাবধানের মধ্যে এই পবিত্র শিশুর প্রতিপালন করতে থাকলেন । কারণ, তিনি এই শিশুর মাধ্যমে বনি ইসরাইলের মৃত অন্তরসমূহকে সজীবতা ও * -*” শব্দটির অর্থ দোলনা; কিন্ত এখানে 'দোলনার শিশু না বলে 'কোলের শিশু' বললে প্রকৃত অর্থ প্রকাশ পায়।__ইমাম রাযি রহ.। তখনো কিতাব দেয়া হয় নিং তবে কিতাব যে দেয়া হবে এটা তাকে জানানো অঘমম.11700109.00107

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।