Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিশ্রুত মাসিহ-এর আবির্ভাব ঘটবে । তখন তারা পুনরায় হযরত মুসা আলাইহিস সালাম-এর যুগের মতো পৃথিবীর সব জাতি ও সম্প্রদায়ের মধ্যে বিশিষ্ট ও সম্মানিত বলে গণ্য হবে। কল্যাণ ও হেদায়েতের বিরান মাঠ আবার সজীব ও সতেজ হয়ে উঠবে । আল্লাহ তাআলার মহিমা ও মাহাত্যের দ্বারা তাদের অন্তর আরো একবার উদ্ভাসিত হয়ে উঠবে । বাইবেল (তাওরাত ও ইঞ্জিল) তার শাব্দিক ও আর্থিক বিকৃতি সত্তেও আজ পর্যন্ত ওইসব সুসংবাদ তার বুকে ধারণ করে আছে যা হযরত ইসা আলাইহিস সালাম-এর শুভাগমনের সঙ্গে সম্পর্কিত। তাওরাতের ইস্তি সনা অংশে বলা হয়েছে : “আর মুসা বললেন, খোদা সাইনা থেকে এসেছেন এবং শাঈর থেকে উদিত হয়েছেন এবং ফারান পর্বতশ্রেণি থেকে আলোকিত হয়েছেন ।” এই সুসংবাদে “সাইনা থেকে খোদার আগমন" হযরত মুসা আলাইহিস সালাম-এর নবুওতের প্রতি ইঙ্গিত। আর “শাঈর থেকে উদিত হওয়া'র দ্বারা উদ্দেশ্য হলো হযরত ইসা আলাইহিস সালাম-এর নবুওত লাভ। কেননা, তার পবিত্র জনুথহণ হয়েছে এই পর্বতেরই অন্তরগগত “বাইতুল লাহাম' নামক স্থানে । আর এটাই সেই পবিত্র স্থান যেখান থেকে সত্যের আলো উদিত হয়েছিলো । আর “ফারানের পর্বতশ্রেণি থেকে আলোকিত হওয়া" হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রিসালাতের সূর্যোদয়ের ঘোষণা । কেননা, ফারান হিজাযের বিখ্যাত পর্বতশ্রেণির নাম ।55 আর নবী ইয়াসাইয়াহ আলাইহিস সালাম-এর সহিফায় আছে : “দেখো, আমি তোমাদের সামনে আমার নবী প্রেরণ করছি, যিনি তোমাদের পরিত্রাণের পথ প্রস্তুত করবেন। ময়দানে আহ্বানকারীর আওয়াজ আসছে যে, আল্লাহর পথ প্রস্তুত করো, তীর রাস্তাকে সরল করো ।”৩৪ এই ভবিষ্যদ্বাণীতে “নবী' শব্দ দ্বারা হযরত ইসা আলাইহিস সালাম উদ্দেশ্য । আর ময়দানে আহ্বানকারী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি হযরত ইসা আলাইহিস সালাম-এর ঘোষণাকারী ছিলেন। ০, বিস্তারিত বিবরণ যথাস্থানে আসবে। ৩ অনুচ্ছেদ ৪০, আয়াত ৩-৮। অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।