Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

এঁকমত্যে এই মর্যাদা কেবল পুরুষের জন্য নির্দিষ্ট । যেমন, সুরা আন- নাহলের আয়াত থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে। আর এ-বিষয়টি সম্পর্কে নিশ্চয় কোনো দ্বিমত নেই। আর যদি আল্লাহ তাআলার ওহির দ্বিতীয় প্রকার হয় তবে ইবনে হাযাম ও তার সমর্থক উলামায়ে কেরামের মতে ইহাও নবুওতেরই একটি পর্যায়। কেননা, কুরআনুল কারিম সুরা শুরায় আম্বিয়া কেরাম (আলাইহিমুস সালাম)-এর ওপর ওহি নাযিল হওয়ার যে-পস্থাসমূহ বর্ণনা করেছেন, তা এই পর্যায়ের ওহির ওপরই প্রযোজ্য হয় । সুরা শুরায় বলা হয়েছে__ 5.) 17,71৮ 999 ৮9 5 0. এ চি এ ১৪ ৬ 5) ৮৩৩ 2৪ 4 এ ০৭১৬ ৮5 “মানুষের এমন মর্যাদা নেই যে, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন ওহির মাধ্যম ব্যতিরেকে, অথবা এমন দূত ব্যতিরেকে, যে-দূত তার অনুমতিক্রমে তিনি যা চান তা ব্যক্ত করেন, তিনি সমুন্নত, প্রজ্ঞাময় ।” [সুরা শুরা : আঘাত ৫১] আর কুরআনুল কারিম ওহির এই দ্বিতীয় প্রকারের প্রয়োগ স্পষ্ট শাব্দিক প্রমাণে হযরত মারইয়াম আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম-এর মাতা এবং হযরত আসিয়া আলাইহিস সালাম-এর ক্ষেত্রে করেছে, যেমন সুরা হুদ, সুরা কাসাস ও সুরা মারইয়াম থেকে প্রকাশ পাচ্ছে। সুতরাং, এই পবিভ্রা নারীদের জন্য “নবী' উপাধি প্রয়োগ করা অত্যন্ত সঠিক এবং একে বিদআত বলা মারাত্মক ভুল। এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে যে, কুরআনুল কারিম যেভাবে পুরুষ নবীগণকে পরিষ্কার শব্দে নবী বলেছে, সেভাবে ওই নারীদের মধ্য থেকে কাউকে নবী বলে নি। ইবনে হাযাম রহ.-এর সমর্থক উলামায়ে কেরাম এই প্রশ্ের যে-জবাব দিয়েছেন তার সারমর্ম এই যে, রিসালাতসহ নবুওত পুরুষ জাতির জন্য নির্দিষ্ট, যা মানবজগতের হেদায়েত, নসিহত এবং তালিম ও তাবলিগের সঙ্গে সংশ্লিষ্ট । সুতরাং, এর আবশ্যক ফল এই যে, আল্লাহ তাআলা যাকে এই সম্মানে সম্মানিত করেছেন তার সম্পর্কে তিনি পরিষ্কারূপে এই ঘোষণা করেছেন যে, তিনি আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসুল । যাতে তার দাওয়াত ও অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।