Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৬ ২৫৩ তাওহিদ ও একত্বৃ, নবী ও রাসুল প্রেরণ, আসমানি কিতাবসমূহ, আল্লাহ তাআলার ফেরেশতাবৃন্দ__মোট কথা, যাবতীয় মৌলিক আকিদার বর্ণনায় দ্যর্থবোধক শব্দ, জটিল উপমা, তাওহিদে বিদ্ব সৃষ্টিকারী রূপক ও ইঙ্গিত ব্যবহারের পরিবর্তে চূড়ান্ত স্পষ্ট ও দুর্বোধ্যতামুক্ত শব্দপ্রয়োগ অবলম্বন করেছে। যাতে খোদাদ্রোহীরা ও ধর্মদ্বোহীরা ও মুশরিক দার্শনিকেরা নির্ভেজাল তাওহিদ ও একত্ববাদে শিরক, ধারণা ও অনুমানের সৃক্ষ্ম বিষয় ঢুকিয়ে দেয়ার সুযোগ পেতে না পারে। এমন স্পষ্টতা সত্তেও যদি কোনো অন্যায়ভাবে দুঃসাহস করে, তবে কুরআনের সুস্পষ্ট ও অকাট্য আয়াতসমূহই তার ধর্মদ্রোহিতাকে চূর্ণ-বিচর্ণ করে দেবে। কাফফারা বা প্রায়শ্চিত্ত বর্তমানে ধ্রিস্টধর্মে যে-দ্বিতীয় আকিদা খ্রিস্টধর্মের সত্যতাকে বিনষ্ট করে দিয়েছে তা হলো কাফফারার আকিদা বা প্রায়শ্চিন্তের বিশ্বাস। এই বিশ্বাসের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে এই অনুমানের ওপর যে, গোটা মানবজগৎ___যেখানে সততাপরায়ণ বান্দা, আল্লাহর পবিত্র নবী ও রাসুল সকলেই অন্তর্ভুক্ত রয়েছেন- সৃষ্টির প্রথম লগ্ন থেকেই পাপবিদ্ধ ছিলো । অবশেষে আল্লাহর রহমত উচ্ছুসিত হয়ে উঠলো এবং তার অভিপ্রায় সিদ্ধান্ত নিলো যে, আপন পুত্রকে পৃথিবীর বুকে প্রেরণ করবেন এবং ওই পুত্র শূলিব্ধি হয়ে আদি ও অস্ত গোটা বিশ্ববাসীর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত (কাফফারা) হয়ে যাবেন এবং এইভাবে মানবজগৎ পাপ থেকে পরিত্রাণ পাবে। কিন্ত্র এই আকিদার ভিত্তি প্রস্তুত করতে কয়েকটি জরুরি বিষয়ের প্রয়োজন ছিলো, যা ব্যতিরেকে এই ইমারত দীড় করানো সম্ভব হচ্ছিলো না। এ-কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে সর্বপ্রথম বিস্টধর্ম ইহুদিধর্মের এই আকিদা মেনে নিলো যে, আল্লাহর পুত্রকে (ইসা মাসিহকে) শূলেও চড়ানো হয়েছিলো এবং হত্যাও করা হয়েছিলো । এই আকিদা সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করার পর তাদের দ্বিতীয় প্রচেষ্টা ছিলো এই যে, “খোদা' হওয়া সত্ত্বেও মাসিহ আলাইহিস সালাম-এর শূলিবিদ্ধ হওয়া ও নিহত হওয়া তার নিজের জন্য অএঘমম.11700109.00107

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।