Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

ওই ব্যক্তির সামনে এমনভাবে উদ্ভাসিত হয়ে ওঠে যেনো তিনি তা নিজ চোখে দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা ওই বিশেষ ইলমের দ্বারা ওই ব্যক্তিকে বিনা চেষ্টায় ও বিনা অর্জনে সরাসরি বিশুদ্ধ ও সঠিক বিশ্বাস প্রদান করেন। ফলে ওই ব্যক্তি ওই বিষয়গুলো এমনভাবে উপলব্ধি ও অনুধাবন করতে পারেন যেভাবে তিনি ইন্দ্রয়সমূহ ও বুদ্ধি দ্বারা লাভ করতে পারেন এবং তার কোনো ধরনের সংশয় ও সন্দেহের অবকাশ থাকে না। আর আল্লাহ তাআলার এই ওহি হয়তো এভাবে হয়ে থাকে যে, ফেরেশতা এসে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার পয়গাম শুনিয়ে দেন অথবা এভাবে যে, আল্লাহ তাআলা তাকে সরাসরি সম্বোধন করে কথা বলেন। অতএব যারা নারীর নবী হওয়ার পক্ষপাতী নন, তাদের কাছে যদি নবুওতের অর্থ এটা না হয় তবে তারা আমাদেরকে বুঝিয়ে দিন, নবুওতের অর্থ কী? আসল কথা এই যে, তারা এটা ছাড়া নবুওতের অন্যকোনো অর্থ বর্ণনাই করতে পারেন না। যখন নবুওতের অর্থ ওটাই প্রমাণিত হলো যা আমি বর্ণনা করলাম, তো এখন কুরআনুল কারিমের ওইসব স্থান গভীর চিন্তার সঙ্গে পাঠ করুন যেসব স্থানে উল্লেখ রয়েছে যে, আল্লাহ তাআলা ওই সকল নারীর কাছে ফেরেশতাদের প্রেরণ করেছেন এবং ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সে-সকল নারীকে আল্লাহ তাআলার “সত্য ওহি' জানিয়ে দিতেন। যেমন, ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইসহাক আলাইহিস সালাম-এর মা হযরত সারা আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালাম-এর জন্মলাভের সুসংবাদ জানিয়েছিলেন। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন__ 49 0 258 0৬. 90) ৮) ০০৮০৮ ৬৩০০৪ ০৩০০০ 25৩ 075) 199 0 ৮ ৮০১ 125 ঘা ৩০০ ৬০ 128) 95০ ও? 401 ৬৫39 ৫ (১৯০১১) ওল এম এত ৬৫) 4 2৮) 40 240৮ থা আর তীর স্ত্রী দণ্ডায়মান (ছিলো) এবং সে হেসেও ফেললো ।২৪ এরপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী (তার পুত্র) ইয়াকুবের ২ ইবরাহিম আলাইহিস সালাম-এর ভয় দূর হওয়ার কারণে হাসলেন । অঘমম.11700109.00107

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।