Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৪ ২৪১ উপাস্যকে মেনে নিতে অস্বীকৃতি জানালেন। কিন্তু আপনারা এ-কথা শুনে বিশ্মিয়বোধ করবেন যে, কিং লুথারের সত্য-উচ্চারণের বিরুদ্ধে পোপের পক্ষ থেকে খোদাদ্রোহিতা ও ধর্মদ্রোহিতাসহ যেসব দোষ চাপানো হয়েছিলো তার মধ্যে প্রধান দোষারোপ ছিলো এটা যে, এই ব্যক্তি ভেতরে ভেতরে “মুসলমান' হয়ে পড়েছে এবং পোপের বিরুদ্ধে তা সত্য- উচ্চারণ কুরআনেরই প্রতিধ্বনি । এটাই ছিলো সংশোধনের আওয়াজ, যা নিঃসন্দেহে ইসলামের চিন্তা ও অনুধাবনে'র আহ্বানে প্রভাবিত হয়ে ধীরে ধীরে গির্জার সংশোধনের নামে খ্রিস্টানজগতে গুগ্ররিত হয়ে উঠেছিলো এবং চারদিকে অগ্নিশিখার মতো দৃষ্টিগোচর হচ্ছিলো । এসব সংশোধনের মধ্যে একটি সংশোধন- চিন্তা এটাও ছিলো যে, ত্রিত্বাদের আকিদা পবিত্র গ্রন্থ (নিউ টেস্টামেন্ট)-এর সম্পূর্ণ বিপরীত। ফলে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে প্রাচীন লাহুতি উপদলের সবাই, নাসতুরি উপদলের দলীয় সিদ্ধান্ত এবং নতুন উপদলগুলোর মধ্যে সুসিনিয়ানিয়্যুন, জার্মানিয্যুন, মুওয়াহ্হিদুন, উমুমিয্যুন এবং অন্যান্য উপদল গির্জার শিক্ষার বিরুদ্ধে ধর্মীয় বিপ্লব ঘোষণা করে পরিষ্কাভাবে বলে দিলো যে, ব্রিত্ববাদের আকিদা কিতাব ও যুক্তি উভয়েরই বিরোধী এবং মেনে নেয়ার অযোগ্য । সাম্প্রদায়িকতা ও ধর্মীয় গৌড়ামি তাদেরকে ইসলাম ধর্মের অনুসারী হওয়া থেকে নিবৃত্ত রাখলেও তারা ত্রিত্ববাদের আকিদার বিভিন্ন চেহারা ও আকৃতির বিশ্লেষণ প্রদান করতে শুরু করলো এবং এসব বিশ্রেষণ ত্রিত্ববাদের আকিদাকে ্রান্ত সাব্যস্ত করে আল্লাহ তাআলার একত্র পবিত্র অস্কুরোদ্গম করতে লাগলো । যেমন, সুইডেনবার্গ বললেন, তিনটি মূল___পিতা", “পুত্র' ও “রুহুল কুদ্‌স'-এর সম্পর্ক হযরত মাসিহ আলাইহিস সালাম-এর সত্তা ব্যতীত (আল্লাহ তাআলার) একত্বের সত্তার সঙ্গে নয় (শুধু মাসিহ আলাইহিস সালাম-এর সত্তার সঙ্গেই জড়িত)। অর্থাৎ, হযরত মাসিহ আলাইহিস সালাম-এর সত্তা তার লাহুতি স্বভাবের প্রেক্ষিতে পিতা' এবং আলমে নাসুতে বা মানবজগতে মানবাকৃতিবিশিষ্ট হওয়ার কারণে 'পুত্র' ও “দ্বিতীয় মূল' । আর তা থেকেই রুহুল কুদসের আবির্ভাব ঘটেছে, এ- কারণে তৃতীয় মূল 'রুহ' বা 'আত্মা' । মোটকথা, ত্রিমূলের সম্পর্ক কেবল মাসিহ আলাইহিস সালাম-এর সঙ্গেই (অন্যকারো সঙ্গে নয়)। কাসাসুল কুরআন (১০ম) _ ১৬ অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।