Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ঙ ২৩০ সারমর্ম এই যে, খরিস্টধর্ম সর্বপ্রথম ত্রিত্ববাদের নাম শুনেছে সেন্টদের যুগে; এর আগে এই আকিদাটির সঙ্গে ব্রিস্টধর্মের কোনোভাবেই পরিচয় ছিলো না। সেন্ট পল থেকে সেন্টদের যুগ শুরু হয়। সেন্ট পলই ওই মহাপুরুষ যার কল্যাণে খ্রিস্টধর্ম নবজন্ম লাভ করে এবং যার ইহুদিতৃ গৌড়ামির ফলে খ্রিস্টধর্মের সত্যতা ও তাওহিদের আকিদাকে মূর্তিপূজা ও শিরকের সঙ্গে মিশ্রিত করে সফলতার শ্বাস ফেলেছে। এই আকিদা মূলত মূর্তিপূজামূলক দর্শনের তত্ত্বের ওপর দীড়িয়ে আছে এবং এটি মূর্তিপূজামূলক আকিদা “অবতারে'রই প্রতিধ্বনি । ত্রিত্বাদের ভিত্তি এই তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত যে, আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলি মানবাকৃতি ধারণ পৃথিবীর বুকে উপস্থিত হতে পারে । যেনো এই আকিদা হিলানিসন ও গনুসতিনিন-এর দার্শনিক বিশ্বাসরাশির সংযোজনে প্রস্তুত একটি মোদক। প্রাটীনকালের ইতিহাস থেকে সন্ধান মেলে যে, খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে আন্তাকিয়ার বিশপ থিউফিলুস সর্বপ্রথম ত্রিত্ববাদের ধারণা প্রকাশ করতে গিয়ে গ্রিক 'সারইয়াস* শব্দটি ব্যবহার করেন। তারপর তারতিল্য়ানুস নামের অন্য একজন বিশপ সমউচ্চারিত “তিরনিতিয়াস' শব্দটি আবিষ্কার করেন। এই ধিক শব্দটিই বর্তমান খরিস্টধর্মের আকিদা সালুস (তাসলিস)-এর সমার্থবোধক। যদি এই বিষয়টির স্বরূপটাকে আরো গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করা হয়, তবে এঁতিহাসিক তথ্যাবলির মাধ্যমে স্পষ্টরূপে দেখা যাবে যে, সালুস বা ত্রিত্ববাদের আকিদা মূলত খরিস্টধর্ম ও মূর্তিপূজার সংমিশ্রণের ফল, যা খ্রিস্টধর্মের প্রাবল্য ও মূর্তিপূজার দুর্বলতার কারণে ঘটেছে। বিশেষ করে মিসরের মূর্তিপূজকরা খরিস্টধর্ম গ্রহণ করার পর ত্রিত্ববাদের আকিদার বিকাশ ও উন্নতি সাধন করেছিলো এবং দার্শনিক তন্বালোচনার সঙ্গে একে জ্ঞানগর্ভ আলোচনায় পরিণত করেছিলো । ধ্রিস্টধর্ম গ্রহণ করার পর মূর্তিপূজকদের ওপর তার যে-প্রভাব পড়েছিলো তার একটি গুরুত্বপূর্ণ ফল ছিলো এই যে, একটা সার্বক্ষণিত আগহ ও আকাঙ্কা মূর্তিপূজকদের মধ্যে তৈরি থাকে । মাওলানা আবুল কালাম আযাদ বলেন, আলেকজান্দ্রিয়ার দর্শন- অএঘমম.11000109.00107

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।