হযরত ইসা আলাইহিস সালাম ঙ ২১৮ থেকে সংযুক্ত ।' তিনি আরো বলেন, “মুজিযা বা অলৌকিক কাণ্ড সম্পর্কে যে-বর্ণনা দেয়া হয়েছে তাতে মিথ্যা ভাষণ ও কবিসুলভ অতিরঞ্জনের ব্যাপার ঘটেছে। এটা খুব সম্ভব লেখকের পক্ষ থেকে সংযুক্তি। কিন্ত এখন মিথ্যা থেকে সত্যকে বেছে নেয়া চরম কঠিন হয়ে দীড়িয়েছে।' আর কলিমিশাস লিখেছেন, “ম্যাথু ও মার্কের ইঞ্জিল দুটিতে অনেক জায়গায় পরস্পরবিরোধী ও দ্বন্্মূলক ঘটনাবলি রয়েছে; কিন্তু যে- ব্যাপারগুলো ইঞ্জিল দুটি একমত্যে পৌছেছে সে-বিষয়গুলো লুকের ইঞ্জ্রিলের বর্ণনার প্রেক্ষিতে প্রাধান্য লাভ করেছে।"১১৮ আর এটা স্পষ্ট বিষয় যে, লুকের ইঞ্জিলে বিশটিরও বেশি জায়গায় ম্যাথুর ইঞ্জ্বিলের চেয়ে অতিরিক্ত বর্ণনা রয়েছে। আর মার্কের ইঞ্জিলের চেয়ে তা আরো অনেক বেশি ।১৬৯ এ-সকল প্রমাণ থেকে এটাই প্রমাণিত হয় যে, লুকের ইঠ্জিল কোনোভাবেই ইলহামি বা এশী নয় এবং তা ইসা আলাইহিস সালাম-এর কোনো শিষ্যের রচনা নয়। চতুর্থ ইঞ্জিল হলো ইউহান্নার ইঞ্জিল (009091 0111107)। এই ইঞ্জিলের ব্যাপারে নাসারাদের বিশ্বাস এই যে, এটি হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর প্রিয় শিষ্য ইউহান্না যাবাদি রচনা করেছেন। ইউহান্নার পিতার নাম ছিলো যাবাদি সাইয়াদ । জালিলের অন্তর্গত বাইতে সাইদা নাম স্থানে ইউহান্নার জন্ম হয় এবং তিনি হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর হাওয়ারি বা শিষ্য হওয়ার মর্যাদা লাভ করেন। নাসারাদের মধ্যে প্রসিদ্ধ বারোজন হাওয়ারির মধ্যে ইউহান্নাই সবচেয়ে বেশি পবিত্রতা ও মর্যাদা লাভ করেছিলেন। জরজেস যাবিন আল-ফাতুহি লেবাননি লিখেছেন, 'যে-যুগে শিরনিতুস ও বাইনুস এবং তাদের দল নিজেদের আকিদা প্রচার করছিলেন যে, ইসা আলাইহিস সালাম-এর খোদা হওয়ার আকিদা ভ্রান্ত; তিনি মানুষ ছিলেন এবং হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর গর্ভে জন্মলাভ করেছিলেন, হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর পূর্বে তার অস্তিত্ব ছিলো না, সে-যুগে ৯৬ খ্রিস্টাব্দে পাদরি ও লাট পাদরিদের পরামর্শসভা বসলো এবং তারা ইউহান্না কাছে উপস্থিত হয়ে এই আবদেন জানালো, “আপনি ইসা আলাইহিস সালাম-এর বাণীসমূহ ১৯ কাসাসুল আম্বিয়া, আবদুল ওয়াহ্হাব নাজ্জার মিসরি, পৃষ্ঠা ৪৭৭। ১৬» প্রাগুক্ত । অঘমম.11000109.00107
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।