Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৬ ২১৩ ইঞ্জলে বিশেষভাবে হযরত মাসিহ আলাইহিস সালাম-এর জন্মবৃত্তাত্ত বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে । তবে কুরআন মাজিদ সুরা মারইয়ামে এই ঘটনাকে যেভাবে মারইয়াম আলাইহিস সালাম-এর জন্মলাভ ও পবিত্র উপাসনাগৃহে (হাইকালে) লালিত-পালিত হওয়ার আলোচনা থেকে শুরু করেছে, সেন্ট লুকের ইঞ্জ্রিলেও তার উল্লেখ নেই, অবশিষ্ট ইঞ্ভ্রিল তিনটিতেও তার উল্লেখ নেই। কিন্তু ভ্যাটিকানের গ্রন্থাগারে প্রাপ্ত কপিতে এই ঘটনাকে ঠিক সুরা মারইয়ামে উল্লেখিত ঘটনার অনুরূপ বর্ণনা করা হয়েছে।১৬১ একইভাবে ষোড়শ শতাব্দীতে রোমের বিখ্যাত পোপ পঞ্চম সিক্সটাস (০06 91145 ৬.) প্রাচীন গ্রন্থাগারে আরো একটি পরিত্যাজ্য ইঞ্জিলের কপি পাওয়া গেছে। এটির নাম বারনাবাসের ইঞ্জিল (170 09591 ০? 730177205)| পোপ পঞ্চম সিক্সটাসের ঘনিষ্ঠ লাট রোমান ক্যাথলিক ধর্মগুরু ফ্রা ম্যারিনো (ঢা 1/910170) এই কপিটি পাঠ করে পোপের অনুমতি ছাড়াই গ্রন্থাগার থেকে নিয়ে যান।১৯২ এতে খাতিমুল আশ্িয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অনেক স্পষ্ট ও পরিষ্কার সুসংবাদ ছিলো। এমনকি “আহমদ' নামটির উল্লেখ পর্যস্ত ছিলো। তা ছাড়া এতে হযরত মাসিহ আলাইহিস সালাম-এর খোদা হওয়ার বিরোধী আকিদার শিক্ষা পাওয়া যাচ্ছিলো । এ-কারণে ওই লাট পাদরি মুসলমান হয়ে গিয়েছিলেন। ইদানীং কালে মিসরের আল্লামা সাইয়িদ রশিদ রেযা (রহিমাহুল্লাহ) 16 09০9591 091 1381179185-এর আরবি অনুবাদ করেছেন এবং আল-মানার প্রেস থেকে প্রকাশ করেছেন। এই গ্রন্থটি প্রণিধানযোগ্য। ড. সাআদাহ গ্রন্থটির ভূমিকায় জ্ঞানগর্ভ বিশ্লেষণ প্রদান করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতপ্রাপ্তির পূর্বে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর শেষের দিকে খ্রিস্টানদের (রোমান ক্যাথলিক) পোপ প্রথম সেন্ট গেল্যাসিয়াস (7১0৫ 98171 06195105 ])১-এর পক্ষ থেকে ১৬১ তরজুমানুল কুরআন, দ্বিতীয় খণ্ড । ১৯ ফ্রা ম্যারিনো ১৫৯০ সালে 7170 00301 ০ 80179985 আবিষ্কার করেন এবং এটি পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১» পোপ প্রথম সেন্ট গেল্যাসিয়াস ১৯ নভেম্বর, ৪৯৬ বিস্টান্দে মৃত্যুবরণ করেন। তিনি ১ মার্চ, ৪৯২ খিস্টাব্দ থেকে মৃত্যু পর্যস্ত থিস্টানদের পোপ ছিলেন। অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।