Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৬ ২১২ ইঞ্জিল চতুষ্টয় হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর ওপর যে-ইঞ্জিল নাযিল হয়েছিলো, বর্তমানে ব্রিস্টানদের কাছে প্রাপ্ত চারটি ইঞ্জিল কি ঠিক তা-ই? না-কি এগুলো হযরত মাসিহ আলাইহিস সালাম-এর পরে খ্রিস্টানদের রচিত? এ-ব্যাপারে নাসারা উলামাসহ সকল উলামায়ে কেরামের এঁকমত্য রয়েছে যে, এই চারটি ইঞ্জিলের মধ্যে কোনো-একটি ইঞ্জিলও হযরত ইসা আলাইহিস সালাম-এর ইঞ্জিল নয় এবং তার অনুবাদও নয়। কিন্ত বর্তমানে বিদ্যমান চারটি ইঞ্জিল সম্পর্কে খ্রিস্টানরা কী বলে এবং সমালোচকদের অভিমত কী-_এ-বিষয়টি বিশদ আলোচনার দাবি রাখে । এটা সর্বজনস্বীকৃত বিষয় যে, বিদ্যমান চার ইঞ্জলের ব্যাপারে নাসারাদের কাছে এমন কোনো সনদ বা প্রমাণ নেই যার ভিত্তিতে তারা বলতে পারে যে, সেগুলোর বর্ণনার ধারা বা সেগুলোর সংকলন ও বিন্যাসের ধারা হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম বা তার শিষ্যমণ্ডলী (হাওয়ারিগণ) পর্যস্ত পৌছেছে। বিষয়টির পক্ষে তাদের কাছে ধর্মীয় সনদও নেই, এতিহাসিক দলিল-প্রমাণও নেই৷ বরং তার বিপরীতে স্বয়ং খ্রিস্টধর্মের ইতিহাস এ-ব্যাপারে সাক্ষ্য প্রদান করছে যে, ঘরিস্টীয় প্রথম শতাব্দী থেকে নিয়ে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর প্রথম অংশ পর্যন্ত খ্রিস্টানদের মধ্যে একুশটিরও বেশি ইঞ্জ্রিলকে ইলহামি বা আসমানি ইঞ্জিল বলে বিশ্বাস করা হতো এবং সেগুলো প্রচলিত ও অনুসৃত ছিলো। কিন্তু ৩২৫ খ্রিস্টাব্দে নাইসিয়ার প্রথম কাউন্সিল (12175 00707011 0 11০9০9)১* একুশটি থেকে মাত্র চারটি ইঞ্িলকে মনোনীত করে অবশিষ্ট সবগুলো পরিত্যাজ্য ঘোষণা করে । অত্যন্ত বিস্ময়ের ব্যাপার এই যে, কাউন্সিলের এই নির্বাচন কোনো এতিহাসিক বা জ্ঞানগত ভিত্তিতে হয় নিং বরং এক ধরনের ফাল বা সৃক্ম অনুমান ও লক্ষণ দাড় করানো হয়েছিলো এবং এই অনুমানকে এশ্বরিক ইঙ্গিত বলে ধরে নেয়া হয়েছিলো । এই একুশটিরও বেশি ইঞ্জ্রিলের মধ্যে কয়েকটিকে ইউরোপের প্রাচীন গ্রস্থাগারগুলোতে পাওয়া গেছে। যেমন, উনবিংশ শতাব্দীতে ভ্যাটিকান সিটির বিখ্যাত গ্রন্থাগারে কাউন্সিল অব নাইসিয়া কর্তৃক পরিত্যাজ্য ইঞ্জিলগুলোর একটি কপি পাওয়া গেছে, এতে বিদ্যমান ইঞ্জিল চারটির চেয়ে অনেককিছু অতিরিক্ত পাওয়া গেছে। বিদ্যমান ইঞ্জিলগুলোর মধ্যে সেন্ট লুকের ১৯ ৩২৫ ব্রিস্টাব্দের ২০ মে থেকে ১৯ জুন এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো । অঘমম.11700109.00107

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।