হযরত ইসা আলাইহিস সালাম ৬ ২১০ পৌছেছিলো এবং হযরত ইসা আলাইহিস সালাম প্রেরিত হয়ে সেসব ভরষ্টতার সংশোধনের জন্য পদক্ষেপ করেছিলেন, তারপরও কতিপয় গুরুতৃপূর্ণ মৌলিক বিষয় বিশেষভাবে সংশোধনযোগ্য ছিলো, যেগুলোর সংশোধনের জন্য হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম অত্যন্ত তৎপর ছিলেন। ১। ইহুদিদের একটি দল বলতো যে, মানুষের ভালো ও মন্দ কাজের ফল ও পরিণতি এই পৃথিবীতেই হয়ে যায়। আর কিয়ামত, আখেরাত, আখেরাতে শাস্তি ও পুরস্কার, হারশ-নাশর-_এই বিষয়গুলো সবই ভ্রান্ত। ২। দ্বিতীয় দল এসব বিষয়কে সত্য বলে বিশ্বাস করলেও এই আকিদা পোষণ করতো যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য পার্থিব উপভোগ্য বন্ত্রসমূহ ও দুনিয়ার মানুষ থেকে দূরে থেকে সংসার-বিরাগের জীবন অবলম্বন করা একান্ত আবশ্যক । ফলে তারা বসতি থেকে দূরে খানকা ও কুড়েঘরসমূহে থাকতে পছন্দ করতো । কিন্তু এই দলটি হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম প্রেরিত হওয়ার কিছুকাল পূর্বে তাদের এই অবস্থানকে হারিয়ে ফেলেছিলো। তখন তাদেরকে সংসার-ত্যাগের অন্তরালে থেকে সংসারের যাবতীয় গর্তিহ কাজে লিপ্ত হতে দেখা যাচ্ছিলো । তাদের বাহ্যিক আচার-আচরণ সংসারত্যাগীদের মতোই মনে হতো; কিন্তু আড়ালে-আবডালে তাদেরকে এমনসব কার্যকলাপ করতে দেখা যেতো, যেগুলো দেখে মদ্যপ ইতর লোকেরাও লজ্জায় চোখ বন্ধ করে ফেলতো । ইহুদিদের এই সম্প্রদায়কে ফ্রেসি বলা হতো। ৩। তৃতীয় দলটি ধর্মীয় আচার-সংস্কার ও পবিত্র উপসনাগৃহের (হাইকালের) সেবার সঙ্গে সংশ্লিষ্ট ছিলো। কিম্তু তাদের অবস্থা দীড়িয়েছিলো এমন যে, যেসকল আচার ও সেবা আল্লাহ তাআলার সন্তরষ্টি লাভের উদ্দেশ্যে করা দরকার ছিলো এবং যেসব আমলের সুফলের ভিত্তি একনিষ্ঠতার ওপর স্থাপিত ছিলো, সেগুলোকে তারা ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত করেছিলো এবং ভেট ও মান্রত না নিয়ে তারা কোনো আচার পালন ও উপসনাগৃহের (হাইকালের) সেবার জন্য পা উঠাতো না। এমনকি এসব পবিত্র আচার ও সেবার জন্য তারা তাওরাতের বিধান পর্যন্ত বিকৃত করে ফেলেছিলো ৷ এদের নাম ছিলো কাহিন। ৪ চতুর্থ দলটির মধ্যে উল্লিখিত বিষয়গুলোর সমাবেশ ঘটেছিলো এবং তারা ধর্মের ইজারাদার। এই দলটি সাধারণ লোকদের মধ্যে ধীরে ধীরে অঘমম.11700109.00107
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।