Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৬ ১৯৬ মীমাংসা করতে পারি; আর গোপনীয় রহস্যাবলির তন্ত্রাবধায়ক তো একমাত্র আল্লাহ ।' আরেকটি হাদিসে আছে, রাসুলে আকরাম সাল্লান্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা আমার কাছে তোমাদের ঝগড়া- কলহ (মীমাংসার জন্য) নিয়ে আসো এবং তোমাদের মধ্যে কেউ কেউ খুবই বাকপটু হয়ে থাকো । আর গায়েব সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই যে, প্রকৃত অবস্থাসমূহ জেনে যাবো । সুতরাং, যে-মীমাংসা আমি প্রদান করি তা বাহ্যিক অবস্থার প্রেক্ষিতেই প্রদান করে থাকি। অতএব, তোমাদের মনে রাখা উচিত, যে-ব্যক্তি বাকপটুতার তার ভাইয়ের সামান্যতম অংশও আত্মসাৎ করবে, সে নিঃসন্দেহে জাহান্নামের অংশই লাভ করলো ।”১৫৯ পবিত্র কুরআন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিস, সাহাবায়ে কেরামের বাণী, উলামায়ে কেরামের উক্তি সবকিছু এটাই স্পষ্ট করছে যে, এখানে আম্বিয়া আলাইহিমুস সালাম-এর জবাব তাদের অজ্ঞতা প্রকাশ করছে না; বরং আদবের নিয়ম রক্ষার্থে হাকিকি ইলম বা প্রকৃত জ্ঞান না থাকার বিষয়টি প্রকাশ করছে। মোটকথা, এখানে মূলত হযরত ইসা আলাইহিস সালাম-এর ঘটনাটিরই আলোচনা চলছে, যা কিয়ামতের দিন ঘটবে । অর্থাৎ, আল্লাহ তাআলা উম্মত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আর ইসা আলাইহিস সালাম অবস্থার প্রেক্ষিতে জবাব দেবেন । কিন্ত পূর্বের আয়াতসমূহে অন্যান্য বিষয় উল্লেখ করা হয়েছিলো । ফলে তার থেকে পার্থক্য নির্ণয় করার জন্য ভূমিকা হিসেবে কিয়ামতের দিন ঘটিতব্য ওইসব সওয়াল-জওয়াবেরও উল্লেখ জরুরি হয়ে পড়লো যা সাধারণভাবে আম্বিয়া আলাইহিমুস সালামকে তাদের উম্মতদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এ-কারণেও বিষয়টির উল্লেখ জরুরি ছিলো যে, পূর্বে আয়াতসমূহে হযরত ইসা আলাইহিস সালাম-এর যে-জবাব উল্লেখ করা হয়েছে তার বর্ণনাশৈলীও আব্দিয়া আলাইহিমুস সালাম-এর জবাবের সঙ্গে সামঞ্রস্য রাখে । এ-বিষয়ে পৰিত্র কুরআন বলছে__ ১৫৯ আকিদাতুল ইসলাম, পৃষ্ঠা ১৬৫। অএঘমম.11000109.00107

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।