Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

করো।” এটা অদৃশ্য বিষয়ের সংবাদ-__যা তোমাকে ওহি দ্বারা অবহিত করছি। মারইয়ামের তন্ত্াবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে তার জন্য যখন তারা কলম১ নিক্ষেপ করছিলো তখন তুমি তাদের কাছে উপস্থিত ছিলে না এবং তারা যখন বাদানুবাদ করছিলো, তখনো তুমি তাদের কাছে ছিলে না।” [সুরা আলে ইমরান : আয়াত ৩২-৪৪] যখন হযরত মারইয়াম আলাইহিস সালাম চূড়ান্ত রিয়াযত, ইবাদত, পরহেযগারি, তাকওয়া ও পবিত্রতার ক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ ছিলেন এবং যখন তিনি অচিরকালের মধ্যেই উচ্চ মর্যাদাশীল নবী হযরত ইসা আলাইহিস সালাম-এর সম্মানিত মাতা হওয়ার মর্যাদার অধিকারিণী হবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সম্মান ও পবিত্রতার এই ঘোষণা নিঃসন্দেহে প্রকৃত হকদারের উদ্দেশ্যেই হয়েছে। তো জ্ঞান ও ইতিহাসের দিক থেকে, বরং স্বয়ং কুরআনুল কারিম ও হাদিসসমূহের মর্মার্থের প্রেক্ষিতে এটি একটি প্রণিধানযোগ্য বিষয় যে, ৬ 54৪:০) 01 ৪০5 আয়াতটির উদ্দেশ্য কী। কাউকে বাদ না দিয়ে পৃথিবীর সমস্ত নারীর উপরই হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর মর্যাদা ও ফযিলত অধিকঃ কেবল তা-ই নয়, বরং ফযিলতের এই আয়াতটি প্রাথমিক যুগের উলামায়ে কেরামের মধ্যে হযরত মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে কয়েকটি অতি গুরুতৃপূর্ণ বিষয় আলোচ্য করে তুলেছিলো : ১. নারী কি নবী হতে পারে? ২. হযরত মারইয়াম আলাইহিস সালাম কি নবী ছিলেন? যদি তিনি নবী না-ই ছিলেন তবে ৮১ ৮ 4৬: ০এ। আয়াতটির উদ্দেশ্য কী? নারী কি নবী হতে পারেন? মুহাম্মদ বিন ইসহাক, শায়খ আবুল হাসান আশাআরি, কুরতুবি, ইবনে হাযাম (নাওওয়ারাল্লাহু মারকাদাহুম) এই মত পোষণ করেছেন যে, হযরত হাওয়া আলাইহিস সালাম সারা, হাজেরা, মুসা আলাইহিস সালাম-এর মা, (ফেরআউনের স্ত্রী) আসিয়া ও হযরত মারইয়াম ১০ এর এক অর্থ লিখনি, আরেক অর্থ তীর । অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।