Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৬ ১৮৩ যা আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম লগ্নে খাতিমুল আশ্মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে নবী ও রাসুলগণ (আলাইহিমুস সালাম) থেকে গ্রহণ করেছিলেন। পবিত্র কুরআনের বর্ণশৈলী অনুসারে এই সম্বোধন ছিলো নবী ও রাসুলগণের মাধ্যমে তাদের উম্মতদের প্রতি, এই মর্মে যে, তাদের মধ্যে যে-উম্মত খাতিমুল আম্ছিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যামানা পাবে, তারা তার প্রতি ঈমান আনবে এবং সত্যের দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে তাকে সাহায্য ও সহযোগিতা করবে । ফলে প্রত্যেক নবী নিজ নিজ যুগে সত্যের শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আল্লাহ কর্তৃক গৃহীত এই অঙ্গীকারও স্মরণ করিয়ে দিয়েছেন। নবীর অনুসারীরাও প্রতিশ্রতি দিয়েছিলোন এবং স্বীকার করেছিলো যে, অবশ্যই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ঈমান আনবে এবং সত্যে বাণী প্রচারে তাকে সাহায্য করবে । নবীদের থেকে গৃহীত প্রতিশ্রুতি এইভাবে পূর্ণ হতে থাকলো । তারপরও সৃষ্টির আদিলগ্নে যেহেতু এই প্রতিশ্রুতি ও অঙ্গীকারের সম্বোধিত ব্যক্তিরা ছিলেন নবী ও রাসুলগণ, এজন্য এই অঙ্গীকার বাস্তবায়নের চাহিদা ছিলো এই যে, স্বয়ং নবী ও রাসুলগণের মধ্য থেকেও কোনো একজন নবী বা রাসুল এই প্রতিশ্রুতি ও অঙ্গীকারের কার্যকর প্রকাশ ঘটিয়ে দেখান, যাতে ূর্ববর্তীদের প্রতি সম্বোধন সরাসরি কার্যে পরিণত হয়। কিন্তু 2৮৬ ? ১) বাক্যে আরবি ভাষার নিয়ম অনুসারে সম্বোধন ছিলো ওইসকল নবী ও রাসুলের প্রতি ধারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর “আলি বিন আবি তালিব এবং তার চাচাতো ভাই আবদুল্লাহ বিন আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) উল্লিখিত আয়াতের তাফসিরে বলেছেন, আল্লাহ যে-কোনো নবীকেই (কোনো জাতি বা সম্প্রদায়ের পথপ্রদর্শনের জন্য) প্রেরণ করেছেন, তার কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করেছেন যে, যদি আল্লাহ মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে তার জীবিত থাকা অবস্থায় প্রেরণ করেন, তবে তিনি অবশ্যই মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি ঈমান আনবেন এবং অবশ্যই তাকে (সত্যধর্ম প্রচারে) সাহায্য করবেন। এবং তাকে এই নির্দেশও দিয়েছেন যে, তিনি যেনো তার উম্মত থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন এই মর্মে যে, যদি তাদের জীবিত থাকা অবস্থায় মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রেরিত হন, তবে অবশ্যই তারা মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তাকে (সত্যধর্ম প্রচারে) সাহায্য করবে ।” [তাফসিরে ইবনে কাসির, প্রথম খণ্ড) অঘমম.1100109.00107

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।