কাসাসুল কুরআন-১০ ৪ ১৮১ অবতরণ করে কুরআনের সত্যতা প্রতিপাদন করবেন। আর এইভাবে ইহুদি ও নাসারাদের বাতিল ও মিথ্যা আকিদা-বিশ্বাসগুলোন বিলুপ্তি ঘটবে। তারপর আহলে কিতাব হওয়ার দাবিদারদের জন্য শিরক ও বাতিলের অনুসরণ করার কোনো অবকাশ থাকবে না এবং তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রমাণ পূর্ণ হয়ে যাবে। তা ছাড়া, আল্লাহ তাআলা বিশ্বজগতের জন্য এই ফয়সালা করে দিয়েছেন যে, আল্লাহ তাআলার সত্তা ছাড়া প্রতিটি অস্তিত্ববান প্রাণি ও বন্তর মৃত্যু আছে। আল্লাহ বলেছেন__ 30 ৬৫৩ ৭৪ “সবকিছুই ধ্বংস হবে, আল্লাহর পবিত্র সত্তা ব্যতীত ।” আর জানা কথা যে, উধ্বজগৎ ও “আলমে কুদ্স' মৃত্যুর জায়গা নয়, জীবিত থাকার জায়গা । সুতরাং, হযরত ইসা ইবনে মারইয়াম (আলাইহিমাস সালাম) উ্ধ্বজগতে জীবিত আছেন এবং তিনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন। এইজন্য তিনি পৃথিবীর বুকে নেমে আসবেন। যাতে জমিনের আমানত জমিনের বুকেই সোপর্দ হয়ে যায়। অতএব, তার জীবিত অবস্থায় উ্ধ্বলোকে উত্তোলিত হওয়ার পর পৃথিবীর বুকে নেমে আসা নির্ধারিত হয়েছে।১১, সত্যপন্থী উলামায়ে কেরাম হযরত ইসা আলাইহিস সালাম-এর উধ্বলোকে জীবিত থাকা এবং কিয়ামতপূর্ব সময়ে পৃথিবীর বুকে নেমে আসা প্রসঙ্গে যেসব রহস্য ও হেকমত বর্ণনা করেছেন, এখানে তার সবগুলোর বিশদ বিবরণ উপস্থিত করা উদ্দেশ্য নয়। সংক্ষেপে কয়েকটি হেকমত বর্ণনা করা হলো। অন্যথায় যুগের মুহাদ্দিস আল্লামা সাইয়িদ মুহাম্মদ আনওয়ার শাহ (নাওওয়ারাল্লাহু মারকাদাহ) এ-সম্পর্কে তার “'আকিদাতুল ইসলাম' গ্রন্থে যে-একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছেন তা পাঠযোগ্য। হযরত শাহ সাহেব অত্যন্ত চিত্তাকর্ষক কিন্ত সৃক্ষ্ণ বর্ণনার সঙ্গে বিশ্বজগৎকে 'ইনসানে কাবির' বা “বৃহৎ মানব এবং মানুষকে “আলমে *১ ফাতহুল বারি, প্রথম খণ্ড। অঘমম.11700109.00107
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।