Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ঙ ১৮০ ধর্মগুরুরা তার বিরুদ্ধে মৃত্যু-পরোয়ানা জারি করলো। অথচ তিনি দৃঢ়প্রতিজ্ঞ উচ্চ মর্যাদাশীল নবী ছিলেন; হযরত মুসা আলাইহিস সালাম- এর পরে বনি ইসরাইল বংশে তার সমশ্রেণির কোনো নবীই প্রেরিত হন নি এবং তিনি সত্যের পয়গাম (ইঞ্জিল) দ্বারা আধ্যাত্মিকতার মৃত জমিনে পুনরায় প্রাণ সঞ্চার করে দিয়েছিলেন। তখন আল্লাহর অভিপ্রায়ের এই সিদ্ধান্ত হলো যে, বনি ইসরাইলের বাতিল ধারণা ও মিথ্যা দাবিকে চিরকালের জন্য চূর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে এবং তাদের দেখিয়ে দেয়া হবে যে, বিশ্বনিখিলের স্রষ্টা রাব্বুল আলামিন যাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন, জগতের কোনো ব্যক্তি বা বিশ্বের সমস্ত শক্তিও তার ওপর ক্ষমতা লাভ করতে পারে না। ফলে আল্লাহ তাআলার কুদরতের হাত ওই ভয়ঙ্কর মুহূর্তে ওই পবিত্র সত্তাকে তার দৈহিক অবয়বসহ উধর্বলোকের সঙ্গে সঙ্গে তার প্রাণ-রক্ষার যাবতীয় পার্থিব উপায়-উপকরণ বন্ধ করে দিয়েছিলো । এই ঘটনা আবার একটি নতুন অবস্থার সৃষ্টি করে দিলো। তা এই যে, ধর্মের ইতিহাসে হযরত ইসা আলাইহিস সালাম-এর ব্যক্তিত্ই এমন যার নিহত হওয়া ও না-হওয়া সম্পর্কে সত্যপন্থী ও মিথ্যাপস্থীদের মধ্যে ভীষণ মতভেদ ও বিতণ্তার সৃষ্টি হয়েছে। ইহুদি ও নাসারা তার শূলিবিদ্ধ হওয়া ও নিহত হওয়ার ব্যাপারে একমত হওয়া সত্বেও দুটি বাতিল ও পরস্পরবিরোধী আকিদা নিয়ে কলহে লিপ্ত রয়েছে। ইহুদিরা তাকে শূলে চড়ানো ও হত্যা করার কারণ বলছে যে, তাদের মতে ইসা আলাইহিস সালাম 'পথ্রষ্টকারী মাসিহ' (দাজ্জাল) ছিলেন। আর নাসারারা তাকে শুলিবিদ্ধ করার এই কারণ বর্ণনা করছে যে, তিনি আল্লাহর পুত্র ছিলেন এবং মানবজগতের যাবতীয় পাপের প্রায়শ্চিত্ত (কাফফারা) হয়ে এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। যাতে পাপবিদ্ধ মানবজগৎ পাপ থেকে পবিত্র হয়। আর কয়েক শতাব্দী পরে যখন কুরআন মাজিদ হযরত ইসা আলাইহিস সালাম সম্পর্কে প্রকৃত ঘটনা ও সত্য বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করে দিলো, তখনো ইহুদি ও নাসারা জাতি জাতিগতভাবে কুরআনের বক্তব্য মেনে নিতে অস্বীকৃতি জানালো । ফলে আল্লাহর কুদরতের সিদ্ধান্ত হলো যে, স্বয়ং মাসিহ ইবনে মারইয়ামই (আলাইহিমাস সালাম) প্রতিশ্রতি সময়ে আসমান থোকে অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।