Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ঙ ১৬৮ কাতাদা রহ., আবদুর রহমান বিন আবু উমরাহ রহ., সুহাইল, জাবালাহ বিন সুহাইম রহ., আলি বিন যায়দ রহ., আবু রাফে রহ., আবদুর রহমান বিন যুবায়ের রহ., নুমান বিন সালিম রহ., মা'মার রহ., আবদুর রহমান বিন উবায়দুল্লাহ রহ. । মোটকথা, এ-সকল রেওয়ায়েত ও হাদিস সাহাবায়ে কেরাম, তাবিয়িন, তাবে তাবিয়িন, অর্থাৎ “খাইরুল কুরুন'-এর স্তরে এই পর্যায়ের প্রসার লাভ করেছিলো এবং কারো অস্বীকার ব্যতিরেকে এই প্রর্যায়ের গ্রহণযোগ্যতা পেয়েছিলো যে, হাদিসশাস্ত্রের ইমামগণের কাছে হযরত মাসিহ আলাইহিস সালাম-এর জীবিত থাকা ও পৃথিবীতে অবতরণ- সম্পর্কিত হাদিসগুলো তাদের অর্থ ও উদ্দেশ্যের প্রেক্ষিতে “তাওয়াতুর' (হাদিসে মুতাওয়াতির)-এর+৩১ মর্যাদা লাভ করেছিলো। এ-কারণেই তারা দ্বিধাহীনভাবে এ-বিষয়টিকে (ইসা আলাইহিস সালাম-এর জীবিত থাকা ও অবতরণ) মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত ও স্বীকৃত বলে মত প্রকাশ করেছেন । বাস্তব অবস্থাও এটাই যে, হাদিস বর্ণনার সকল স্ত রে ও সকল পর্যায়ে এই হাদিসগুলো এই পর্যায়ের গ্রহণযোগ্য পেয়েছিলো যে, প্রতিটি যুগে সেগুলোর বর্ণনাকারীদের মধ্যে এমন ব্যক্তিবর্গকে দেখা যাচ্ছে, যারা ছিলেন হাদিসশাস্ত্রের ইমাম এবং যাদের ওপর হাদিসের বর্ণনা নির্ভর করতো । এ-কারণেই এই “মারফু" ও “সাহাবায়ে কেরামের ওপর সীমাবদ্ধ “মাওকুফ' হাদিস ও রেওয়ায়েতগুলোর বর্ণনাকারীদের মধ্যে ইমাম আহমদ, ইমাম বুখারি, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসায়ি, তিরমিযি, ইবনে মাজাহর মতো সহিহ ও সুনান সংকলনকারী ইমামগণের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তারা সবাই এই হাদিসগুলোকে একমত্যের সঙ্গে সহিহ ও হাসান বলে আখ্যায়িত করেছেন। এসব হাদিস ও এই প্রকারেরই অন্যান্য সহিহ হাদিস উল্লেখ করে বিখ্যাত মুহাদ্দিস ও মুফাস্সির ইমাদুদ্দিন বিন কাসির তার তাফসিরে প্রথমেই এই শিরোনাম দাড় করিয়েছেন__ ১৩ যে-হাদিসের সনদের সকল স্তরেই বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি হয় যে, তাদের সবার একত্র হয়ে মিথ্যা কথা রচনা করা বা বলা স্বভাবতই অসম্ভব বলে মনে হয়, এমন হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে । যেমন 4৮ -৮-% ০ "সকল আমলের মূল্যায়ন নিয়ত অনুযায়ীই হয় হাদিসটি সাতশতেরও অধিক সূত্রে বর্ণিত হয়েছে । অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।