Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কিয়ামত সম্পর্কে আলোচনা করছি।' তখন তিনি বললেন, “তোমরা দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কেয়ামত কায়েম হবে না : ১. ধোয়া (যা এক নাগাড়ে চল্লরিশদিন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে থাকবে ।) ২. দাজ্জাল; ৩. চতুষ্পদ জন্ত; ৪. পশ্চিমাকাশ থেকে সূর্য উদিত হওয়া; ৫. হযরত ইসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম-এর (আকাশ থেকে) অবতরণ; ৬. ইয়াজুজ ও মাজুজ; তিনটি ভূমিধস___৭. পূর্বাঞ্চলে ভূমিধস, ৮. পশ্চিমাঞ্চলে ভূমিধস; ৯. আরব উপদ্বীপে ভূমিধস এবং ১০. সর্বশেষ ইয়ামান থেকে এমন এক আগুন বের হবে, যা মানুষদেরকে তাড়িয়ে একটি সমবেত হওয়ার স্থানের দিকে নিয়ে যাবে ।'১২৯ আর মুহাদ্দিস ইবনে আবি হাতিম রহ. এবং উচ্চস্তরের মুহাদ্দিস ও মুফাস্সির ইবনে জারির তাবারি রহ. হাসান বসরি (রাহিমাহুল্লাহ)-এর সূত্রে বিশুদ্ধ সনদের সঙ্গে হযরত ইসা আলাইহিস সালাম-এর জীবিত থাকা ও পৃথিবীতে অবতরণ করা সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন__ ৮] 1) 51955 0 ভাঙ 915520045৭৪ ঞ ৬০০ &1 ০১১ ০৪ £৮এ। 65 ০৩ “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদিদের বললেন, নিশ্চয় ইসা বিন মারইয়াম মরেন নি এবং নিশ্চয় তিনি কিয়ামত দিবসের পূর্বে তোমাদের কাছে ফিরে আসবেন ।” অনুরূপ ইবনে আবি হাতিম রহ. ও ইবনে জারির তাবারি রহ. সুরা নিসার নাজরানের প্রতিনিধি দল সম্পর্কিত আয়াতগুলোর তাফসির করতে গিয়ে ১৯» সহিহ মুসলিম : হাদিস ৭৪৬৭; মুসনাদে আহমদ : হাদিস ১৬১৪১; মিশকাতুল মাসাবিহ : হাদিস ৫৪৬৪ এই হাদিসে কিয়ামতের যেসব আলামত উল্লেখ করা হয়েছে তার সবগুলোই ব্যাখ্যাসাপেক্ষ। কিন্ত এখানে তাদের ব্যাখ্যা প্রদান করা স্থানোচিত নয়, তাই তা বাদ দিলাম। এসব আলামতের বিস্তারিত ব্যাখ্যা তাফসির ও হাদিসের কিতাবসমূহ, এবং হযরত শাহ রফিউদ্দিন দেহলবি (নাওওয়ারাল্লাহু মারকাদাহ) কর্তৃক রচিত গ্রন্থ 'আলামতে কিয়ামত' পাঠ করা যেতে পারে ।__লেখক। অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।