কাসাসুল কুরআন-১০ গ ১৫৭ তা ছাড়া, দ্বিতীয় অর্থটি তো সম্পূর্ণ ভ্রান্ত ও অসমঞ্জস, এ-কারণে যে, এই আয়াতের আগের ও পরের আয়াতগুলোতে, অর্থাৎ পূর্বাপর সম্পর্কে খাতিমুল আব্দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উল্লেখ পর্যন্ত নেই। কেননা, আয়াতগুলোর প্রথম দিকে শুধু হযরত ইসা আলাইহিস সালামকে উল্লেখ করা হচ্ছে এবং শেষে দিকে বলা হয়েছে যে, 1০4৯ ৯৪4০ ১5৫৫ ৮০৩1 6%) 'কিয়ামত দিবসে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন'। আর এটা স্পষ্ট কথা যে, এখানে সাক্ষী বলতে হযরত বলে তার উম্মতকে বুঝানো হয়েছে। সুতরাং, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উল্লেখ করা ছাড়া মধ্যস্থলের কোনো সর্বনামের উদ্দেশ্য তার পবিত্র সত্তাকে সাব্যস্ত করা কেবল বালাগাত ও ফাসাহাতের বিরোধীই নয়; বরং আরবি ভাষার ব্যকরণেরও সম্পূর্ণ বিরোধী এবং তা সর্বনামসমূহের বিশৃঙ্লাকেও আবশ্যক করে তোলে । মোটকথা, কোনো সন্দেহ ও সংশয় ব্যতীত বিশুদ্ধ অর্থ সেটাই যা ংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। আর উল্লিখিত দুটি মনগড়া সম্ভাবনা আয়াতসমূহের তাফসির তো দূরের কথা, বিশুদ্ধ সম্ভাবনা নামে আখ্যায়িত করারও যোগ্য নয় ।৯২০ ১২০ এই স্থানটি ছাড়াও সুরা মায়িদার আয়াত 4০ “৮ ০৬ ২5০৮) 15522 ৮ “মারইয়াম তনয় মাসিহ তো কেবল একজন রাসুল তার পূর্বে অনেক রাসুল গত হয়েছে ।” এবং সুরা আলে ইমরানের প্রথম থেকে বিরাশি আয়াত পর্যন্ত, যাতে নাজরানের প্রতিনিধি দলের আলোচনা রয়েছে,_এইসব স্থান স্পষ্ট নির্দেশের (.-০ ৭১১) আকারে বা ইঙ্গিতার্থের (.-॥ $/) আকারে হযরত ইসা আলাইহিস সালাম-এর সশরীরে জীবিত থাকার জলন্ত প্রমাণ । এসব দলিল-প্রমাণের বিবরণ ও সাক্ষ্য সংকলিত ও শৃড্বলিতরূপে আমার কাছে সংরক্ষিত আছে। তারপরও কিতাবের কলেবর বৃদ্ধির আশঙ্কায় এখানে তা উল্লেখ করা থেকে বিরত থাকলাম। অবসর সময়ে ইনশাআল্লাহ একটি স্বতন্ত্র বিষয়বস্তরূপে পাঠকবর্ণের সামনে উপস্থিত করা হবে । কিংবা হুজ্জাতুল ইসলাম আল্লামা মুহাম্মদ আনওয়ার শাহ (লাওওয়ারাল্লাহু মারকাদাহু)-এর কিতাব 'আকিদাতুল ইসলাম ফি হায়াতি ইসা আলাইহিস সালাম' এই উদ্দেশোর জন্য প্রণিধানযোগ্য।__লেখক। অঘমম.11700109.00107
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।