Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম € ১৪৮ উল্লিখিত বিবরণসমূহ কুরআনেও নেই, মারফু হাদিসসমূহেও নেই। সুতরাং এই বিবরণগুলো শুদ্ধই হোক আর ভ্রান্তই হোক, মূল বিষয়টি যথাস্থানে অটল এবং কুরআনের আয়াতে অকাট্যরূপে প্রমাণিত। সুতরাং, রুচিবানদের ইখতিয়ার আছে, তারা শুধু কুরআনের উল্লিখিত মোটামুটি বিবরণে সক্তষ্ট থাকতে পারেন। অর্থাৎ, হযরত ইসা আলাইহিস সালাম- এর উধ্্বলোকে উত্তোলিত হওয়া এবং সবদিক থেকে শক্রদের হাত থেকে নিরাপদ ও সুরক্ষিত থাকা; এ ছাড়া, ইহুদিদের গোলকধাধায় পতিত হয়ে অন্য ব্যক্তিকে হত্যা করা, ইহুদি ও নাসারাদের কাছে এ- ব্যাপারে নিশ্চিত জ্ঞান ও বিশ্বাস না থাকার ফলে তাদের ধারণা, অনুমান, সন্দেহ ও বিভ্রমে পতিত হওয়া, তারপর কুরআন কর্তৃক প্রকৃত বিষয়টিকে দিব্যজ্ঞান ও দৃঢ় বিশ্বাসের সঙ্গে প্রকাশ করে দেয়া__ এসবগুলোই প্রমাণিত সত্য । আর ৮৫ 4৮ ৮ 399 কিন্তু তাদের এরূপ বিভ্রম ঘটেছিলো" এবং ৫০ ৬ ৬ 481585 এ “যারা তার সম্পর্কে মতভেদ করেছিলো তারা নিশ্চয় এই সম্পর্কে সন্দিপ্ধ ছিলো' আয়াত দুটির তাফসিরে উল্লিখিত রেওয়ায়েতসমূহের বিবরণকেও গ্রহণ করুন এবং তা মেনে নিন এটা মনে করে যে, আলোচ্য আয়াতসমূহের তাফসির এসব বিবরণের ওপর নির্ভরশীল নয়; এগুলো বরং অতিরিক্ত বিষয়, যা আয়াতগুলোর যথার্থ তাফসিরের জন্য সহায়তাকারী । হযরত ইসা আলাইহিস সালাম-এর জীবিত থাকা সুরা আলে ইমরান, সুরা মায়েদা ও সুরা নিসার আলোচ্য আয়াতসমূহ দ্বারা প্রমাণিত হয়েছে যে, আল্লাহ তাআলা হযরত ইসা আলাইহিস সালাম সম্পর্কে এই মীমাংসা প্রদান করেছেন যে, তাকে জীবিত অবস্থায় উধ্বলোকে উঠিয়ে নেয়া হয় এবং শক্রদের ও কাফেরদের হাত থেকে পুরোপুরি সুরক্ষিত থাকেন । কিন্তু কুরআন এ-ব্যাপারে কেবল এতটুকুর ওপরই ক্ষান্ত হয় নি; বরং প্রেক্ষিত অনুসারে তার বর্তমানে জীবিত থাকার ব্যাপারে অকাট্য প্রমাণ ছ্বারা বিভিন্ন জায়গায় আলোকপাত করেছে। সেসব স্থানে হযরত ইসা আলাইহিস সালাম-এর দীর্ঘ জীবন ও উধ্বাকাশে উত্তোলন-এ যে-হেকমত নিহিত রয়েছে তার দিকেও ইঙ্গিত করা হয়েছে। যাতে সত্যাবল্বীদের অন্তরসমূহ ঈমানের সজীবতা দ্বারা অঘমম.11000109.00107

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।