Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৬ ১৪৪ সত্তা এবং যার পবিত্র সত্তাগত বৈশিষ্ট্যাবলি নিজেরাই মর্যাদার উৎস ও পূর্ণতার আধার । এমন সত্তা থেকে তো 'মর্যাদা'ই সম্মান ও মর্যাদা লাভ করে। ফারসি ভাষার একজন কবি বলেছেন, ৬9১ ৪ ১৬ তোল 0১ ৮৪৪ তি ৬৪)১ 180 ঠ ০৩০০ ৮০ ০৩ ৪ “ইউসুফের অনুপম রূপ-সৌন্দর্য, ইসার ফুৎকার১১৪, [মুসা আলাইহিস সালাম-এর] শুভ্রোজ্বল হাত আপনার রয়েছে। সকল গুণবান যে- সকল গুণের অধিকারী, তার যাবতীয় গুণ আপনার মধ্যে রয়েছে।' আবার কোনো কোনো সময় ওই ভণ্ড নবী ও তার চেলাচমুণ্তারা এ-কথা বলেছে যে, যারা ইসা আলাইহিস সালামকে এখনো জীবিত বলে বিশ্বাস করে তারা (নোউযুবিল্লাহ) মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অপমান করে। কারণ তিনি জীবিত নন। আর এভাবে হযরত ইসা আলাইহিস সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চেয়ে শ্রেষ্ঠ হয়ে যান। তাদের এই দাবি আগের দাবির চেয়েও নিরর্থক ও নিক্ষল। বরং এর ভিত্তি সম্পূর্ণরূপে ভ্রান্তির ওপর প্রতিষ্ঠিত। কারণ কোন্‌ জ্ঞানী আর কোন সচেতন ব্যক্তি বলতে পারবেন যে, “জীবন'ও উচ্স্তরের ও নিয়স্তরের ব্যক্তিদের মধ্যে মর্যাদার মানদণ্ড? কারণ, জীবনের মূল্য হয় ব্যক্তিগত গুণাবলি ও অর্জিত শ্রেষ্ঠত্বের মাধ্যমে, এইজন্য না যে তা জীবন। আবার “মর্যাদার মানদণ্ড'-এর আলোচনার প্রতি লক্ষ না করে বলা যায় যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মর্যাদার বিষয়টি এখানে নিয়ে আসাও অনর্থক ও অনুপযোগী ৷ কারণ, কুরআন মাজিদের অকাট্য দলিলসমূহ সমগ্র সৃষ্টির ওপর তার শ্রেষ্ঠত প্রমাণ করে দিয়েছে। তার চারিত্রিক বৈশিষ্ট্যাবলি ও পূর্ণাঙ্গ জীবন জ্বলন্ত সাক্ষী হয়ে কুরআনের অকাট্য দলিলসমূহের সত্যতা প্রতিপন্ন করেছে। সুতরাং, যে-কোনো মানুষের “জীবন' বা 'উর্ধ্বলোকে উত্তোলন" বা মর্যাদার অন্যকোনো কারণ রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মর্যাদার ১১৪ ফুতকার দিয়ে মৃতকে জীবিত করা এবং রুগ্ণকে সুস্থ করা। ১* ইত্যাদি মুজিযা। অঘমম.11700109.00107

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।