হযরত ইসা আলাইহিস সালাম ৬ ১২৮ অর্থ যদি হয় আত্মিক উত্তোলন এবং পবিত্র রাখার অর্থ যদি হয় আতিক পবিত্রতা তবে তা সম্পূর্ণরূপে অসংলগ্ন ও অপ্রাসঙ্গিক হবে । কেননা, কুরআনের বর্ণনা অনুযায়ী হযরত ইসা আলাইহিস সালাম-এর সঙ্গে এসব অঙ্গীকার করা হয়েছে; সুতরাং হযরত ইসা আলাইহিস সালামকে এসব কথা বলা সম্পূর্ণভাবে অনর্থক যে, “তোমার প্রতি ইহুদিদের যে- বিশ্বাস__তুমি মিথ্যা ও অভিশপ্ত, তা ভ্রান্ত এবং তুমি নিশ্চিন্ত থাকো যে, আমি তোমার আত্মিক উত্তোলনকারী।" কারণ হযরত ইসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং তিনি ভালো করেই জানতেন যে ইহুদিদের মিথ্যাচারের স্বরূপ কী। তা ছাড়া আত্মিকভাবে উর্ধর্বলোকে উত্তোলনের ব্যাপারটি ইহুদিরা কখনো জানতে পারে না। কারণ তা অদৃশ্য জগতের বিষয়। সুতরাং আল্লাহ তাআলার আত্মিক উত্তোলনের প্রতিশ্রতি না হযরত ইসা আলাইহিস সালাম-এর জন্য সময়োচিত সাস্তবনার কারণ হতে পারতো, না ইহুদিদের জন্য লাভজনক হতে পারতো । আর দ্বিতীয় প্রতিশ্রতি-_পবিত্র রাখারও একই অবস্থা; বরং কাদিয়ানির বক্তব্য অনুযায়ী ইহুদিদের অপবিত্র হাত দ্বারা ইসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো, তার মৃতদেহ হাতে পাওয়ার পর তার শিষ্যবৃন্দ কর্তৃক যথার্থ চিকিৎসা দ্বারা তাকে সুস্থ করে তোলা, তারপর তিনি আল্লাহর পক্ষ থেকে যাদের হেদায়েত ও নসিহতের জন্য আদিষ্ট ছিলেন তাদের থেকে প্রাণ বাচিয়ে পলায়ন করা এবং আজীবন নিরুদ্দেশ ও অপরিচিত অবস্থায় জীবন কাটিয়ে দেয়ার পর '%| ৬১) : তোমাকে আমার কাছে তুলে নেবো" অথবা 5/56 75501 ১ 5৮5) : এবং যারা কুফরি করেছে তাদের মধ্য থেকে তোমাকে পবিত্র করছি' বলে দেয়ায় ইসা আলাইহিস সালাম -সম্পর্কিত ইহুদিদের আকিদারও খণ্ডন হবে না আর কোনো নিরপেক্ষ মানুষও এটা বুঝতে পারবে না যে, যখন ইসা আলাইহিস সালাম শক্রদের ঝেষ্টনিতে আবদ্ধ এবং এ-ব্যাপারে তার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, তিনি আল্লাহর নবী এবং মৃত্যুর পর আত্মিকভাবে তাকে আসমানে উঠিয়ে নেয়া ও শক্রর হাত থেকে পবিত্র রাখা অবধারিত বিষয়, তখন এমন ক্ষেত্রে এসব সান্তবনাবাণী ও অঙ্গীকারের সার্থকতা কী। বিশেষত যখন শক্ররা তার বিরুদ্ধে যা কিছু করতে চেয়েছিলো তার সবকিছুই করে ফেলেছে। অএঘমম.11000109.00107
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।