Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-১০ ৬ ১২৫ কিন্তু মির্যা কাদিয়ানি তার “মাসিহত্ব ও নবুওতের মসনদ' প্রতিষ্ঠিত করার জন্য কুরআন মাজিদ, সহিহ হাদিস ও ইজমায়ে উম্মতের মোকাবিলায় যখন দাবি করলো যে ইসা আলাইহিস সালাম-এর মৃত্যু হয়েছে, তখন এ-ঘটনা সম্পর্কিত আয়াতসমূহের অর্থ বিকৃত করারও জন্য নিষ্ষল প্রচেষ্টা ব্যয়েরও প্রয়োজন মনে করলো। সে দাবি করলো যে, মাসিহ আলাইহিস সালাম-এর মৃত্যুর সংঘটনকে যদি উধ্বাকাশে উত্তোলন, কাফেরদের অপবিত্র হাতের স্পর্শ থেকে পবিত্র রাখা এবং তার অনুসারীবৃন্দকে কাফেরদের ওপর জয়ী রাখার (প্রতিশ্রুতির) পূর্ববর্তী ঘটনা হিসেবে মেনে নেয়া না হয়, তা হলে বর্ণনার পর্যায়ক্রমের মধ্যে তারতম্য সৃষ্টি হবে এবং অগ্ববর্তীকে পশ্চাদ্বর্তী এবং পশ্চাদ্বর্তীকে অগ্রবর্তী মানতে হবে। আর এটা কুরআন মাজিদের আলকঙ্কারিক বৈশিষ্ট্যের বিরোধী | সুতরাং, মেনে নিতে হবে যে, ৬৪ ৬ : আমি তোমার কাল পূর্ণ করছি-এর প্রতিশ্রুতি কার্যকর হয়েছিলো এবং ইসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন । মির্যা কাদিয়ানির এই প্রতারণা ওই সকল জ্ঞানী ব্যক্তির কাছে অস্পষ্ট নয় যারা আরবি ভাষা ও কুরআন মাজিদের বর্ণানশৈলীর ব্যাপারে সুরুচির অধিকারী; কিন্তু তা সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে । এ- কারণে এই শিরোনামের শুরুর দিকেই আয়াতগুলোর তাফসির এমনভাবে বর্ণনা করে দেয়া হয়েছে যাতে মির্যার পক্ষ থেকে যে- প্রতারণার অবতারণা করা হয়েছে তা আপনা-আপনিই দূরীভূত হয়ে যায়। তারপরও অধিক ব্যাখ্যার জন্য এই কথাগুলো যুক্ত করা হচ্ছে : বর্ণনার পর্যায়ক্রম রক্ষার উদ্দেশ্য হলো যদি কথার মধ্যে কয়েকটি বিষয় পর্যায়ক্রমে উল্লেখ করা হয় তবে তাদের সংঘটনও একইভাবে প্যায়ক্রমিক হওয়া বাঞ্চনীয়। যাতে ওই কথার মধ্যে বিবৃত ধারাক্রম বিকৃত না হয় এবং অগ্ববর্তীকে পশ্চাদ্বর্তী এবং পশ্চাদ্বর্তীকে অগ্রবর্তী করতে না হয়। আর এটা জরুরি যে, ভাষার ফাসাহাত ও বালাগাত (বিশুদ্ধতা ও অলঙ্কার)-এর চাহিদাই হবে কথার মধ্যে যে-পর্যায়ক্রম রয়েছে তাতে ব্যতিক্রম না ঘটা। অন্যথায় তো কোনো কোনো ক্ষেত্রে অথবর্তীকে পশ্চাদ্বর্তী এবং পশ্চাদ্বর্তীকে অগ্রবর্তী ফাসাহাতের প্রাণ বলে বিবেচনা করা হয় এবং এটি অলঙ্কারশাস্ত্রের প্রসিদ্ধ বিষয়বস্তু । অএঘমম.11000109.00107

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।