হযরত ইসা আলাইহিস সালাম ৬ ১২৪ না-কি শক্ররা কোনোভাবেই আমাকে করায়ত্ত করতে পারবে না? তখন আল্লাহ তাআলা ইসা আলাইহিস সালামকে সম্বোধন করে হযরত ইসা আলাইহিস সালাম-এর অন্তরে স্বভাবগত কারণে উথ্থিত প্রশ্রসমূহের পর্যায়ক্রমিক জবাব দিলেন। তা এভাবে : হে ইসা, এটা আমার দায়িতু যে, আমি তোমার নির্ধারিত জীবৎকাল পূর্ণ করবো। অর্থাৎ তুমি নিশ্চিত থাকো যে, শত্রু তোমাকে কিছুতেই হত্যা করতে পারবে না। (৬ ৬5 : আমি তোমার কাল পূর্ণ করছি।) আর তা এই উপায়ে হবে যে, ওই সময় আমি তোমাকে আমার দিকে অর্থাৎ উরধধ্বকাশে তুলে নেবো। (41 493 : তোমাকে আমার কাছে তুলে নিচ্ছি।) আর তা এভাবে নয় যে, প্রথমে তুমি সবধরনের দুঃখ-কষ্ট ও যন্ত্রণা ভোগ করবে, অবশেষে আমি তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো, তারপর আমার দিকে উঠিয়ে নেবো, না এভাবে নয়; বরং তা এভাবে হবে যে, তুমি শক্রদের অপবিত্র হাত থেকে সার্বিকভাবে সুরক্ষিত থাকবে, কোনো শক্র তোমার গায়ে হাতও লাগাতে পারবে না। (15 (844 5785) : এবং যারা কুফরি করেছে তাদের মধ্য থেকে তোমাকে পবিত্র করছি।) এই তো গেলো স্বভাবিক জিজ্ঞাসাসমূহের জবাব । কিন্তু তার থেকেও অধিক আমি যা করবো তা এই: যারা তোমার অনুসারী (চাই তারা ভ্রান্ত হোক, যেমন নাসারা বা বিশুদ্ধ আকিদার অধিকারীই হোক, যেমন মুসলমান) তাদেরকে কিয়ামত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে প্রবল রাখবো এবং কিয়ামত পর্যন্ত ইহুদিরা কখনো তাদের ওপর শাসকসুলভ ক্ষমতা লাভ করতে পারবে না। অবশিষ্ট থাকলো অন্যান্য মতভেদপূর্ণ বিষয়গুলোর মীমাংসা, সেগুলোর জন্য (কিয়ামতের) দিবস নির্ধারিত রয়েছে । সেদিন সবধরনের বিতপ্তার অবসান ঘটবে এবং সত্য ও মিথ্যার সঠিক ফয়সালা করে দেয়া হবে। আলোচ্য আয়াতগুলোর উল্লিখিত তাফসির যেমন পূর্ববর্তীকালের উলামায়ে কেরাম ও ইজমায়ে উম্মতের মতানুরূপ, তেমনি এই তাফসিরে আয়াতে উল্লেখিত প্রতিশ্রতি কতিপয়ের পর্যায়ক্রমেও কোনো তারতম্য ঘটে নি। আর অগ্রবর্তীকে পশ্চাদ্বর্তী এবং পশ্চাদ্বর্তীকে অগ্রবর্তী করারও কোনো দরকার করে নি। অএঘমম.11700109.00107
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।