Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৬ ১২০ অতএব, মানবজগতের ক্ষেত্রে অবস্থা যখন এমন, তখন জানি না, পাঞ্জাবের ওই মিথ্যাবাদী ভণ্ড নবীর মন ও মস্তিষ্ক সর্বশক্তিমান আল্লাহর সম্পর্কে কোন্‌ বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করলো যে, আল্লাহ তাআলা ইসা ইবনে মারইয়ামকে (আলাইহিমাস সালাম) সবধরনের সাহায্য ও ংরক্ষণের প্রতিশ্রুতি প্রদান করা সত্ত্বেও শক্রদের হাতে তিনি এসবকিছুকে ঘটতে দিলেন? এসবকে পাল্জাবের ভণ্ড মিথ্যুক নবী ইহুদি ও নাসারাদের অন্ধ অনুকরণে মেনে নিলো এবং কুম্তিরাশ্র বিসর্জনের জন্য কেবল এতটুকু কথা জুড়ে দিলো যে, “যদিও ইহুদিরা ইসা আলাইহিস সালামকে শুলিবিদ্ধ ও হত্যা করার পর মনে করেছিলো যে তার প্রাণ দেহখাচা ত্যাগ করেছে, কিন্তু বাস্তবে তা ঘটে নি; বরং প্রাণের উপস্থিতি তখন অনুভবযোগ্যরূপে অবশিষ্ট ছিলো। এইভাবে তার প্রাণ রক্ষা পেয়েছিলো । যেমন, এখন থেকে কিছুকাল আগে জেলখানাগুলোতে ফাসি দেয়ার যে-রীতি প্রচলিত ছিলো তার কারণে কোনো কোনো সময় ফাসির দণ্ুপ্রাপ্ত ব্যক্তির প্রস্থানোদ্যত আত্মার সামান্যকিছ থেকে যেতো এবং মৃতদেহ তার আত্রীয়স্বজনের হাতে তুলে দেয়ার পর চিকিৎসার মাধ্যমে সে ভালো হয়ে যেতো ।' যাই হোক । আমরা অবশ্যই একক সত্তা, অসীম ক্ষমতার অধিকারী মহান আল্লাহর প্রতি ঈমান রাখছি। তিনি যখনই তার বিশিষ্ট বান্দাগণের (নবা ও রাসুলের) সঙ্গে এই প্রকারের নিরাপত্তা ও সুরক্ষা দানের প্রতিশ্রুতি দিয়েছেন, তখন সেই প্রতিশ্রতিকে এমনভাবে পূর্ণ করেছেন যা অসীম ক্ষমতাবানের মর্যাদার উপযোগী । হযরত সালেহ আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের সত্য অস্বীকারকারীদের যে-ঘটনা সুরা নামল-এ অলৌকিক বর্ণনাশৈলীর সঙ্গে ব্যক্ত করা হয়েছে তার প্রতি মনোনিবেশ করুন। আল্লাহ তাআলা বলেছেন__ 196 0 ০৬৫ 0 ১৮ ও ০১০৫ ৬১১ আন আনা ও ০৬) ০৬১০ 97 4 ৩০৬ ৩৩৪ 5 এ 0550 তি 8১9 এ 4/515৮০৬ ৬ ৩৬ 2 95৩053545৮১) 1০65 0৮৪51513৮০3 ০ অএঘমম.11700109.00107

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।