কাসাসুল কুরআন-১০ ৬ ১০৫ হলো, প্রধান কাহিনেরা ও সম্প্রদায়ের নেতারা মিলে ইয়াসুর বিরুদ্ধে পরামর্শ করলো যে, তাকে হত্যা করে ফেলা হোক। তারপর তাকে বেধে গভর্নর পিলাটাসের হাতে সোপর্দ করে দিলো ।...... গভর্নরের রীতি ছিলো এই : ঈদের দিন সে লোকদের (বনি ইসরাইলের) খাতিরে তাদের ইচ্ছা অনুযায়ী একজন কয়েদিকে মুক্ত করে দিতো | সে-সময় বার্রাবা নামের এক বিখ্যাত কয়েদি ছিলো । যখন তারা সমবেত হলো, পিলাটাস তাদের বললো, তোমরা কাকে চাও যে আমি তোমাদের খাতিরে তাকে মুক্ত করে দিই-__বার্রাবাকে না-কি ইয়াসুকে, যাকে মাসিহ বলা হয়? তারা বললো, আমরা বার্রাবার মুক্তি চাই । পিলাটাস তাদের জিজ্ঞেস করলো, তাহলে ইয়াসু নামের কথিত মাসিহকে কী করবো? সবাই বলে উঠলো, তাকে শূলিবিদ্ধ করা হোক। পিলাটাস বললো, কেনো, সে কী অপরাধ করেছে? কিন্ত্র তারা (এই প্রশ্নের জবাব না দিয়ে) চিৎকার করে বলতে লাগলো, তাকে শুলিবিদ্ধ করা হোক। পিলাটাস দেখলো যে, কিছুতেই কিছু হচ্ছে না; বরং গোলমাল বেড়ে চলছে। তখন সে পানি নিয়ে লোকদের সামনে তার হাত ধৌত করলো এবং বললো, আমি এই ভালো মানুষটির খুন থেকে পবিভ্র, তোমরা জানো। লোকেরা সবাই জবাব দিয়ে বললো, তার খুন (-এর ভার) আমাদের ও আমাদের সন্তানদের ঘাড়ে থাকবে । এরপর পিলাটাস তাদের খাতিরে বার্রাবাকে মুক্ত করে দিলো এবং ইয়াসুকে বেত্রাঘাত গভর্নরের সিপহিরা ইয়াসুকে দুর্গের মধ্যে নিয়ে গিয়ে গোটা সেনাদলকে তার চারপাশে সমবেত করলো । তার পোশাক খুলে ফেলে তাকে শূলির আলখাল্লা পরালো। কাটার মুকুট বানিয়ে তার মাথার ওপর রাখলো । একটি লাঠি তার ডান হাতে দিলো এবং তার সামনে হাটু গেড়ে বসে তিরস্কার করতে লাগলো (এই কথা বলে) যে, হে ইহুদিদের বাদশাহ, সম্মান! এই বলে তার ওপর থুথু নিক্ষেপ করলো এবং তার হাত থেকে ওই লাঠি নিয়ে তার মাথায় আঘাত করতে লাগলো । তাকে তিরস্কার করা শেষ করে তার দেহ থেকে ওই আলখান্লা খুলে ফেললো এবং পুনরায় তার পোশাক তাকে পরিয়ে দিলো। তারপর শূলিতে চড়ানোর জন্য নিয়ে গেলো। সেই সময় তার সঙ্গে দুজন ডাকাতকেও শুলিতে চড়ানো হলো; একজনকে তার ডানদিকে, অন্যজনকে তার বামদিকে | পথিকেরা মাথা অঘমম.11700109.00107
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।