Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইসা আলাইহিস সালাম ৪ ১০২ জানাতে থাকে এই বলে যে, অবশেষে আমাদের চক্রান্ত সফল হয়েছে এবং আমাদের তদবিরের তীর ঠিক লক্ষ্যস্থলেই গেঁথেছে। তারা বলতে থাকে, এখন আমাদের দরকার হলো বিশেষ সুযোগের অপেক্ষায় থাকা এবং নির্জন ও একাকী অবস্থায় তাকে এমনভাবে গ্রেপ্তার করা যাতে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে না পারে। ইউহান্নার ইস্ত্রিলে এই ঘটনা সম্পর্কে এরূপ বলা হয়েছে__ “তারপর নেতৃস্থানীয় কাহিনগণ ও ফ্রিসিগণ সদর আদালতের লোকদেরকে একত্র করে বললো, আমরা করছি কী? এই ব্যক্তি তো অনেক নিদর্শন (মুজিযা) দেখাচ্ছে। আমরা যদি তাকে এভাবেই ছেড়ে দিই তবে সব মানুষই তার ওপর ঈমান আনবে এবং রোমানরা এসে আমাদের দেশ ও জাতি উভয়টিকে অধিকার করে নেবে । আর তাদের মধ্য থেকে কায়েফা নামের এক ব্যক্তি__যে ওই বছদ্ব প্রধান কাহিন ছিলো-_তাদেরকে বললো, তোমরা জানো না এবং চিন্তা করো না, গোটা জাতির ধ্বংস না হয়ে এক ব্যক্তির মৃত্যুই কল্যাণকর ।””” ইহুদিরা বাদশাহর কাছে যাওয়ার আগে নিজেদের মধ্যে এসব পরামর্শ করেছিলো এবং আশঙ্কা প্রকাশ করা হয়েছিলো যে, যদি এই ব্যক্তিকে এভাবেই ছেড়ে রাখা হয় তবে রোমান স্ম্রাট কায়সার নিজের রাজ্যের জন্য বিপজ্জনক ভেবে ইহুদিদের জন্য অবশিষ্ট থাকা নামেমাত্র রাজত্বেরও বিলুপ্তি ঘটিয়ে দেবে । আর মার্কের ইঞ্িলে আছে__ “দুইদিন পরেই ফাসহ ও ঈদুল ফিতর হওয়ার দিন ছিলো । ইহুদি জাতির নেতৃস্থানীয় ধর্মগুরু ও কাহিনেরা সুযোগ সন্ধান করছিলো কীভাবে তাকে (ইসা আলাইহিস সালাম) প্রতারণার জালে ফেলে গ্রেপ্তার করা যায়। কেননা, তার বলছিলো, পাছে ঈদের সময় সমবেত জনতার মধ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে পড়ে ।”*৯ অন্যদিকে হযরত ইসা আলাইহিস সালাম ও তার হাওয়ারিদের পারস্পরিক কথাবার্তা সুরা আলে ইমরান ও সুরা সাফ্ফ-এর বরাতে উদ্ধৃত করা হয়েছে : হযরত ইসা আলাইহিস সালাম যখন ইহুদিদের ১৮ অধ্যায় ১১, আয়াত ৪ ৭-৫১। *৯ অধ্যায় ১৩, আয়াত ১-২। অএঘমম.11000109.00107

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।