প্রস্তরের হাত সম্মানিত কা'বার পবিত্র কিতাবের সত্যতা স্বীকারের জন্য উচু হয়েছে।”৮৪ সাবার যুগে সাইলুল আরিম বা বাধ ভেঙে বন্যা হওয়ার ফলে যেসব ঘটনা ঘটেছিলো, এই শিলালিপিতে তার বিস্তারিত বিবরণ আছে। (দক্ষিণ আরব), শাম ও হিজাযের নতুন বসতিগুলো (উত্তর আরব) এবং হাবশা (আফ্রিকা), ১১৫ ্রিস্টপূর্বাব্দের আগে-পরে শাসন-ক্ষমতা থেকে বঞ্চিত হলো এবং গোটা সাম্রাজ্যের শাসন-ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে পড়লো। সাবার আকসুমি বংশ হাবশায়, ইসমাইলি আরবেরা উত্তর আরবে এবং সাবার হিমইয়ারি বংশ খোদ ইয়ামানে তাদের তাদের প্রতিষ্ঠিত করলো ।৮€ এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া আবশ্যক যে, সমগ্র ইয়ামানে বাধ-ভাঙা বন্যার ঘটনা ঘটে নি; বরং ইয়ামানের রাজধানী মাআরিব এবং তার দুই পাশের শত শত মাইল পর্স্ত বন্যা ও তার ধ্বংসাত্মক পরিণতি ছড়িয়ে পড়েছিলো । তখন এ-এলাকায় যেসব গোত্র বসবাস করতো তারাই কেবল দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলো । দেশের অবশিষ্ট অংশে কোনো ক্ষতি হয় নি এবং তার অধিবাসীরা ইয়ামানেই বসবাস করছিলো । অবশ্য ঘবিতীয় শাস্তি যখন পূর্ণরূপ পেলো, তার ক্ষতিকর প্রভাব গোটা ইয়ামানকে গ্রাস করলো। ফলে সাবার অবশিষ্ট গোত্রগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়তে বাধ্য হলো। এভাবে সাবা গোষ্ঠীর শাসনক্ষমতা চিরতরে বিলীন হয়ে গেলো। ইয়ামানের সব গোত্রের ওপর সাইলুল আরিমের দুর্ঘটনার প্রভাব পড়ে নি এই কথাটি আরব ও অনারব সকল ইতিহাসবিদই স্বীকার করেছেন। যেমন, আল্লামা ইবনে কাসির রহ. লিখেছেন__ “সাইলুল আরিমের ঘটনা ঘটলে সাবা জাতির সবগুলো গোত্র ইয়ামান থেকে এদিক সেদিক ছড়িয়ে পড়ে নি; বরং কেবল ওই গোত্রগুলোই ছড়িয়ে পড়েছিলো যারা রাজধানী মাআরিবে বসবাস করতো এবং যাদের “ আরদুল কুরআন, প্রথম বণ, পৃষ্ঠা ২৫৭-২৫৮। ** তারিখে ইবনে কাসির, দ্বিতীয় খণ্ড; এনসাই ক্লোপিডিয়া ব্রিটানিকা [সাবা]। ফ$ড/%$.211090119.0010)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।