০০৪০০৪৪৪সতত৪৯৩৯২৪ত৮ত শতশত গ৮৮৮৮০৩৭৯৯০০৯৩৩৬৩৩৩৯৯*৩৩* তত তত ৯৯৩৩৩ ৯৬৮০৯৭৬৩০৯০৩৯৯৯০১৯৯৩৩০৬-৯৯জন তক শকজতজ কতক জজতত উজির তির ৪৩৩ ৩৮৮০৯৩৩ সাবা জাতি কেবল অহঙ্কার ও ওদ্ধত্য এবং শিরক ও কুফরির মাধ্যমেই আল্লাহ তাআলার নেয়ামতকে অস্বীকার ও অপমান করে নি; বরং ইয়ামান থেকে শাম পর্যন্ত আরামদায়ক আবাসস্থল ও বিশ্রামাগার থাকার ফলে ওইসব সফরও তাদের পছন্দনীয় ছিলো না যেসব সফরে তারা যাতায়াতের কষ্ট, পানির কষ্ট ও পানাহারের কষ্ট তারা অনুভব করতো না এবং কদমে কদমে অনেক মাইল পর্যন্ত পথের দুই পাশে সুগন্ধি দ্রব ও ফলমূলের সজীব বাগান থাকার ফলে গ্রীম্ম ও সূর্যতাপের সঙ্গে তাদের পরিচয় হতো না। এ-সকল নেয়ামতের বিনিময়ে তারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পরিবর্তে বনি ইসরাইলের মতো নাক কুচকে বলতে শুরু করলো, এটা একটা কেমন জীবন যে, মানুষ সফর করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে এটাও বুঝতে পারে না যে, সে কি সফরে আছে না নিজের বাড়িতেই আছে। ওইসব লোক কত ভাগ্যবান, যারা পুরুষোচিত সংকল্প ও সাহসের সঙ্গে সফরের সব ধরনের কষ্ট বরদাশত করে, পানাহারের জন্য যন্ত্রণা ভোগ করে এবং আরাম ও শান্তি উপকরণ তাদের অধিকারে না থাকার ফলে সফরের প্রকৃত স্বাদ উপভোগ করে। আহ, কতই না ভালো হতো যদি আমাদের সফরও এমন হয়ে যেতো! আমরা যদি উপলব্ধি করতে পারতাম যে, আমরা নিজেদের বাড়ি-ঘর ত্যাগ করে কোনো দৃর-দূরান্তে সফরে বের হয়েছি এবং আমরা যদি মঞ্জিলের দূরতে নানাবিধ কষ্ট ও যন্ত্রণা ভোগ করে স্থায়ী বসতবাড়ির সুখ ও সফরের কষ্টের মধ্যে পার্থক্য অনুভূব করতে পারতাম! কৃতঘ্ব ও হতভাগ্য লোকদের এভাবেই আল্লাহর নেয়ামতকে অস্বীকার করছিলো; তারা কষ্ট ও যন্ত্রণাভোগের আকাজ্্ষায় অস্থির হয়ে আল্লাহ তাআলার আযাবকে ডেকে আনছিলো; তারা তার নিকৃষ্ট পরিণাম সম্পর্কে উদাসীন হয়ে পড়েছিলো । এইভাবে সাবা জাতি যখন আল্লাহর তাআলার নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতার চরম সীমায় পৌছে গেলো, আল্লাহ তাদেরকে দ্বিতীয় শাস্তি দিলেন : ইয়ামান থেকে শাম পর্যন্ত গোটা জনবসতি বিরানভূমিতে পরিণত করে দিলেন। এখানে ছিলো ছোট ছোট শহর, সবুজ গ্রাম, ফ$স/%$.211090119.0010)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।