Kasasul Quran (Bangla) 1-10 Part — kasasul Quran 09
/ ২২৩
📝 লেখা 📖 পিডিএফ

এর কোনো কোনো কোনো পন্থা সনদহীন আর কোনো কোনো পন্থা মুনকাতা (বিচ্ছিন্ন)। আর দেরায়াত হিসেবে গ্রহণযোগ্য নয় এক-কারণে যে, এই রেওয়ায়েতে বন্যা সম্পর্কে যে-ঘটনার কথা বলা হয়েছে, অর্থাৎ ইদুর ও বিড়ালের বিষয়টি, তা কেবল ওয়াহাব বিন মুনাব্বিহের রেওয়ায়েতেই উল্লেখ করা হয়েছে। আর ইসরাইলি রেওয়ায়েতসমূহ কেবল ওয়াহাব বিন মুনাব্বিহ থেকেই পাওয়া যায়। তা ছাড়া মাআরিবের বাধটির ধ্বংসপ্রাপ্ত হওয়ার সঙ্গে যদি ইদুর ও বিড়ালের মধ্যকার যুদ্ধে সামান্যতমও সংযোগ থাকতো, তবে ঘটনাটির এই অতি গুরুতৃপূর্ণ অংশটাকে কুরআন মাজিদ কিছুতেই ত্যাগ করতো না। অন্ততপক্ষে কোনো সহিহ হাদিসে তার বিবরণ উল্লেখ করা হতো। তা ছাড়া সাবা রাজ্যে সুদক্ষ প্রকৌশলীরা ছিলেন। তারা মাআরিব ছাড়াও ইয়ামানের বিভিন্ন অংশে তাদের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে দৃঢ় ও শক্তিশালী বাধ নির্মাণ করেছিলেন । তাদের ব্যাপারে আমাদের বুদ্ধি- বিবেক কীভাবে বিশ্বাস করতে পারে যে, তারা যখন জানতে পারলেন ইদুরেরা বাধের ভিত্তিমূল ফাঁকা করে দিচ্ছে তখন তারা বাধের দৃঢ়তা ও স্থায়ীত্ব সাধনের জন্য প্রকৌশলশান্ত্র ও নির্মাণশিল্লের দৃঢ়করণের নীতি অনুসারে রক্ষণাবেক্ষণ-ব্যবস্থা পরিত্যাগ করে বাধের ভিত্তি স্তপ্রগুলোতে বিড়াল বেঁধে দেয়ার মতো একটি ছেলেখেলানো কাজকে যথেষ্ট মনে করলেন? তা-ও আবার ইদুরেরা মুক্ত আর বিড়ালেরা আবদ্ধ। এই বিস্ময়কর রক্ষণাবেক্ষণ-ব্যবস্থা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এই রেওয়ায়েতটির বিপরীতে কুরআন মাজিদের বর্ণনাশৈলী থেকে বুঝা যায় যে, সাবার অধিবাসীদের ওপর সাইলুল আরিমের শাস্তি অকস্মাৎ আপতিত হয়েছিলো । তা মাআরিব ও তার আশপাশের এলাকাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছিলো যে, মাআরিবের অধিবাসীরা নিজেদের সামলে নেয়ার এবং সামগ্িক অবস্থার সঠিক অনুমানেরও সুযোগ পায় নি। সুতরাং, যদি ইদুর-সম্পর্কিত ঘটনাকে কোনোভাবে মেনেও নেয়া হয়, তবে ঘটনার বাস্তবতা কেবল এতটুকু হতে পারে যে, আল্লাহ তাআলা এক বর্ষার মওসুমে, যখন ইয়ামানে প্রচুর বৃষ্টিপাত হয়, পানির বাধে অসংখ্য বড় বড় ইদুর সৃষ্টি করে দিয়েছিলেন। ইদুরেরা ফেলেছিলো। আর পানির স্রোতের বেগ মুহূর্তের মধ্যে বাধটিকে ভেঙে ফ$স/%$.211090119.0010)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।