বিদ্রোহ ঘোষণা করো । চিন্তা এবং বুঝার চেষ্টা করো যে, এটা মন্দ পথ এবং তার পরিণাম নিকৃষ্ট । মুহাম্মদ বিন ইসহাক রহ. ইবেন মুনাব্বিহ থেকে বর্ণনা করেছেন, ওই সময় সাবা জাতির মধ্যে আল্লাহ তাআলার তেরোজন নবী নবুওতের দায়িত্ব পালনের জন্য প্রেরিত হন। কিন্তু তারা মোটেই ভ্রক্ষেপ করলো না এবং তাদের সুখ ও স্বাচ্ছন্দ্যময় জীবনকে স্থায়ী উত্তরাধিকার মনে করে শিরক ও কুফরের মদমত্ততায় নিমজ্জিত থাকলো 1৮০ অবশেষে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো এবং তাদের পরিণতিও তা-ই হলো যা হয়েছিলো তাদের পূর্ববর্তীকালে আল্লাহ তাআলার নাফরমান ও অবাধ্যাচারী সম্প্রদায়গুলোর। সাইলুল আরিম বা বাধভাঙা বন্যা অবশেষে আল্লাহ তাআলা তাদের ওপর দুই ধরনের শাস্তি আপতিত করলেন। ফলে তাদের স্বর্গসম উদ্যানগুলো বিনষ্ট হয়ে পড়লো এবং সেগুলোর জায়গায় জংলি বরই, কীটাযুক্ত বৃক্ষ ও পিলু গাছ উৎপন্ন হয়ে এই সাক্ষ্য প্রদান করতে ও শিক্ষামূলক কাহিনি শুনাতে লাগলো যে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা অবিরাম নাফরমানি ও অবাধ্যাচরণ করে তাদের শাস্তি এমনই হয়ে থাকে । প্রথম শাস্তি সীমাহীন গর্ব ছিলো । এই বাঁধের কল্যাণে তাদের রাজধানীর উভয় পাশে তিনশো বর্গমাইলব্যাপী সুন্দর ও শোভিত উদ্যান এবং সজীব-সতেজ- সরস শস্যশ্যামল মাঠ ছিলো। এগুলো থেকে উৎপন্ন ফল ও শস্যে ইয়ামান পুষ্পোদ্যানে পরিণত হয়েছিলো । আল্লাহ তাআলার নির্দেশে এই বাধ অকস্মাৎ ভেঙে পড়লো এবং হঠাৎ তার পানি বন্যায় পরিণত হয়ে উপত্যকাজুড়ে ছড়িয়ে পড়লো । মাআরিব ও আশপাশের ভূভাগকে প্রাবিত করলো । যেসব সুশোভিত ও মনোরম উদ্যান ছিলো সেগুলোকে ডুবিয়ে দিয়ে নষ্ট করে ফেললো । বন্যার পানি ** আল-বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড। ফ$স/5$.211 09011900100
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।